সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

দুই শিশুকে পাশবিক নির্যাতন করার অভিযোগে মো. সাইফুল ইসলাম (২২) নাম এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

(ছবি ও নিউজ সিটিজিসান ডট কম থেকে সংগৃহীত)

 

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনীর নাছির চৌধুরীর বিল্ডিংয়ে দুই শিশুকে পাশবিক নির্যাতন করার অভিযোগে মো. সাইফুল ইসলাম (২২) নাম এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেতুলবাড়িয়া গ্রামের ফিরোজ মিয়ার পুত্র।  এদিকে ধর্ষণের শিকার হওয়া ওই দুই শিশু একে অপরের সহোদর বোন।

এবিষয়ে দুই শিশুর চাচা সিটিজিসান ডটকমকে বলেন, ‌‌‘ধর্ষণের শিকার হওয়া দুই শিশুর বাবা-মা পোশাক শ্রমিক। তারা কর্মস্থল থাকাকালীন সময়ে একা পেয়ে পৃথকভাবে তাদের উপর যৌন নিপীড়ন চালায়।’

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংক কলোনী এলাকায় অনূর্ধ ৬ বছরের দুই শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক বখাটে যুবককে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ওই যুবক দুই শিশুকে যৌন নির্যাতন করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় হস্তান্তরপূবর্ক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com