শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

এসো মিলি প্রাণের মেলায়, ভেসে বেড়াবো ঢেউয়ের ভেলায়।

 

  1. এসো মিলি প্রাণের মেলায় ভেসে বেড়াবো ঢেউয়ের ভেলায়

এই স্লোগান নিয়ে আমরাই কিংবদন্তী পতেঙ্গার কিংবদন্তীদের আয়োজনে অনুষ্টিত হল (আমরাই কিংবদন্তী এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচ) পিকনিক ও গ্র্যান্ড বন্ধু আড্ডা ২০২০।

নিজস্ব প্রতিনিধিঃ মোঃ শওকত হোসেন

শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল আটটায় সারাদেশ থেকে আসা কিংবদন্তীর পদচারনায় মুখরিত হয়ে উঠে পতেঙ্গার বোট ক্লাব। বিলাসবহুল সুসজ্জিত ওয়েস্টার্ন ক্রুজে ভ্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

ক্রুজে বসে কর্ণফুলীর দুধারের মনোরম দৃশ্য দেখে সব বন্ধুরা সকালের নাস্তা সেরে নেয়। এ সময় নদী ও সমুদ্রের দুই কুলে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে সবাই।

সকাল ১০টায় নৌ ভ্রমণ শেষে সবাইকে নিয়ে যাওয়া হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্টানের মূল ভেন্যুতে।

সেখানে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মাতৃভাষা ও দেশের স্বাধীণতার জন্য যারা শহীদ হয়েছেন এবং প্রয়াত কিংবদন্তী বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।পরবর্তীতে যথারীতি কিংবদন্তী বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উপস্থাপনাতে উপভোগ্য হয়ে উঠে অনুষ্ঠান।

দুপুরে সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে এই পিকনিকের বিশেষ আয়োজনে শতাধিক এতিম বাচ্চাদের দুপুরের মেজবানি ভোজন ও পাশাপাশি প্রায় ৪৫০ বন্ধুদের দুপুরের গরু ও খাসির মেজবানি পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর কুমিল্লা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চল থেকে বন্ধুদের সরব উপস্থিতি ছিল। এক বন্ধু উপস্থিত হয়েছিল মধ্যপ্রাচ্যের মরুর দেশ দুবাই থেকে।

নগর জীবনের সকল একগেয়েমি ছেড়ে, শৈশব কৈশোরের স্মৃতি রোমন্থনে সকল বন্ধুদের নিয়ে দিনটি কাটিয়েছে উপস্থিত সবাই। বন্ধুত্ব যেন জীবনের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে এটাই সবার বিশ্বাস।

বিকেলের পিঠা উৎসব, সন্ধ্যায় ব্যান্ড শো ও র‍্যফেল ড্র উপভোগের পর যবনিকা টানা হয় বন্ধুদের মহা মিলনমেলার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com