সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

“সাতকানিয়াতে এলাকাবাসীর বিশাল মানববন্ধন ”

 

“সাতকানিয়াতে এলাকাবাসীর বিশাল মানববন্ধন ”
অবৈধ বালি উত্তোলন কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি…

 

সাতকানিয়া প্রতিনিধি/জেলা সংবাদঃ৫জুলাই

চট্টগ্রাম উপজেলা সাতকানিয়ার সোনাকানিয়াতে ৪ জুলাই সকালে অবৈধ বালি উত্তোলন কারীদের বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকার প্রায় ২হাজার স্থানীয় বাসন্দিা।
মানববন্ধনে বক্তরা বলেন, বশির আহমদ বালি উত্তোলন করার কারণে হুমকির মুখে মির্জাখীল বালিকা উচ্চ বিদ্যালয়,চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ব্রিজ, রাস্তা ও দুই শতাধিক বসত বাড়ি ঘর। গত আট মাস পূর্বে এলাকাবাসীর পক্ষে সেলিম চৌধুরী প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বালু উওোলন অবস্থায় একটি ড্রেজার বিকল করে এবং বালু বোঝাই একটি ডাম্পার জব্দ করে থানায় নিয়ে গেলে সেলিম চৌধুরীর বিরুদ্ধে চক্রান্ত করে গত ৫ নভেম্বর ২০১৯ যুগ্ন জজ আদালত সাতকানিয়া পাঁচ লক্ষ টাকা চাঁদ দাবির মামলা করেন বশির আহমদ। যা সম্পুন্ন মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট।


বক্তারা আরও বলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক রাজনীতিবীদ সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সাবেক ছাত্র নেতা ও চট্রগ্রাম প্রেস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবৈধ বালি উত্তোলন কারি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা বশিরকে আইনের আওতায় আনার দাবিতে সোনাকানিয়াবাসীর সর্বস্তরের জনগণ মানববন্ধন অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আঃলীগ সাঃ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক নাছির উদ্দীন, অর্থ সম্পাদক আবছার উদ্দীন,আবুছালেহ,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন বাপ্পি, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল হালিম, স্থানিয় মেম্বার আব্দুল মজিদ,মাষ্টার অছিউর রহমান সহ এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com