সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

পেকুয়ায় বাড়ির ভেতর আলোচিত মাদক সম্রাজ্ঞী কুলসুমার লাশ।

 

পেকুয়ায় বাড়ির ভেতর আলোচিত মাদক সম্রাজ্ঞী কুলসুমার লাশ

আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া প্রতিনিধি।

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত মাদক সম্রাজ্ঞী কুলসুমা আক্তার (৪৭) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়ারা। বুধবার (২৪জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী উত্তর পাড়া এলাকায় তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কুলসুমা আক্তার (স্বামী পরিত্যক্ত) ওই এলাকার মৃত,জাফর আলমের মেয়ে। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়রা জানায়,অতিরিক্ত ইয়াবা সেবনে তার মৃত্যু হতে পারে বলে। কুলসুমার ছেলে সুমন জানায়, আমি রাতে বাড়িতে ছিলাম না। পাশের ফুফির বাড়িতে ছিলাম। সকালে বাড়ি এসে দেখি ঘরের দরজা বন্ধ। ভিতরে হুক লাগানো ছিল। মাকে অনেক ডাকা ডাকি করি। কিন্তু কোন সাড়া শব্দ নেই। শেষে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পাই আমার মা মাটিতে পড়ে আছে। আমি চিৎকার করলে স্থানীয়রা বাড়িতে এসে মায়ের মরদেহ দেখতে পায়। স্থানীয়রা জানায়, কুলসুমা পেকুয়ার একজন আলোচিত মাদক সম্রাজ্ঞী। প্রতিদিন রাতে তার বাড়িতে ইয়াবা ও মাদকের আসর বসে। তিনিও একজন ইয়াবা খোর। অতিরিক্ত ইয়াবা সেবনে তার মৃত্যু হয়েছে। পেকুয়া থানা সুত্রে জানা গেছে, কুলসুমা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। মামা ভাগিনার দোকান সংলগ্ন তার বাড়ি। মামা ভাগিনার দোকান ইয়াবা জোন নামে খ্যাত। কুলসুমার বিরুদ্ধে ৭/৮টি মাদক মামলা রয়েছে। একাধিকবার কারাবরন করেছে। সদর ইউপির গ্রাম পুলিশ ও উত্তর পাড়ার বাসিন্দা জসিম উদ্দিন, কুলসুমা স্বামী পরিত্যক্তা মহিলা। সুমন নামে এক ছেলে রয়েছে তার। ছেলেকে নিয়ে সে তার বাড়িতে বসবাস করে। আসলে কি কারনে মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারছিনা। পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, শুনেছি কুলসুমার মরদেহ তার বাড়িতে পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com