সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

এমএলএম এর মাধ্যমে প্রতারণা ও ক্ষতিকর ঔষুধ বিক্রয় করায় ৫০হাজার টাকা জরিমানা।

 

জেলা প্রশাসনের অভিযানঃ

এমএলএম এর মাধ্যমে প্রতারণা ও ক্ষতিকর ঔষুধ বিক্রয় করায় ৫০হাজার টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক::২২জুন ,চট্টগ্রাম।

এমএলএম এর মাধ্যমে প্রতারণা ও ক্ষতিকর ওষুধ বিক্রয় করায় ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড ও বিপুল ওষুধ জব্দ। মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষ ঠকানোর দান্ধা বন্ধ করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে ২২জুন সোমবার নগরীর মুরাদপুর এলাকার আইকন টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আইকন টাওয়ারের ৭ম তলায় অবস্থিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠান কে বিভিন্ন অনিয়মের জন্যে ৫০০০০( পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের ঔষুধ -কসমেটিক্স বিক্রয় করে আসছে যা ডাক্তারে পরামর্শ ব্যতিরেকে মানব দেহের জন্য বিপদজনক। ঔষুধগুলোর মধ্যে পাওয়ার সোর্স কিং,ভিটা পাওয়ার,ওমেগা ৩-৬-৯,হার্ট কেয়ার ও গ্যানো মরিং ফুড ক্যাপসুল যা যৌন উত্তেজক, শক্তিবর্ধক, হৃদ রোগ কমায় বলে দাবি করে এমএলএম এর মাধ্যমে ব্যবসা করে আসছে।
তিনি আরও বলেন একজন কাস্টমারকে সদস্য হতে হলে ৭০০০( সাত হাজার) টাকার ওষুধ সামগ্রী কিনতে হয় ফলে নতুন কেউ যদি তার মাধ্যমে যোগ দেয় তাহলে তিনি কমিশন ৫০০ টাকা পায়।অর্থাৎ সাইক্লিং পদ্ধতিতে এ ব্যাবসা পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট বলেন এক্সিলেন্ড ওয়ার্ল্ডের ব্যবসার জন্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোন অনুমোদন নেই।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন ওষুধগুলির কোন রেজিষ্ট্রেশন নেই। ওষুধ গুলিতে থেরাপিউডিক দাবী করা হয়েছে যে বিভিন্ন রোগের চিকিৎসা রোগের চিকিৎসায় এই ওষুধ সমুহ কাজ করছে। প্রকৃতপক্ষে এসব ঔষধের সরকারের কোন অনুমোদন নেই এসব যৌন শক্তি বর্ধক জাতীয় ওষুধ প্রেস্ক্রিপশন করার কোন নিয়ম নেই।এসব ওষুধ সেবনে জনগনের স্বাস্থ্যের অনেক ক্ষতির করতে পারে।
অভিযানে কোম্পানির বিপুল পরিমান ওষুধ ও কাগজপত্র জব্দ করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com