সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন।

 

বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন।

 

ডেক্স নিউজ  -ঃ

 

গাছ লাগানো অভ‍্যাস করি সবুজ শ‍্যামল দেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বন্দরনগরীর হালিশহর বেগম জান উচ্চ বিদ‍্যালয়ের প্রাঙ্গণে ১৯ জুন রোজ শুক্রবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন, বিশ্ব এখন এক করুন বিপর্যয়ের মধ্যে ধাবিত হচ্ছে শুধুমাত্র পৃথিবী থেকে গাছ-পালা কমে যাওয়ার কারণে। তাই পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নাই। তিনি আরও বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি টি নাগরিকদের তিনটি করে যে গাছ লাগানোর আহ্বান করেছেন সেই আহবানে সাড়া দিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করে যাবে ইনশাআল্লাহ। উক্ত সংগঠনের কেন্দ্রীয় ভাইস- চেয়ারম্যান সাংবাদিক এম এ আশরাফ বলেন, পৃথিবী থেকে দিন দিন যে হারে গাছ-পালা কমে যাচ্ছে তাতে বিশ্ব হুমকির মুখে ধাবিত হচ্ছে। আর তাই বাংলাদেশ সরকার গাছ লাগানোর বিষয়ে যে আহবান রেখেছেন তাতে সাড়া দিয়ে সকলকে গাছ লাগানোর জন্য এগিয়ে আসতে হবে। এই সময় উপস্থিত ছিলেন,সংগঠনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস,বঞ্চিত নারী ও শিশু শিক্ষা নিকেতনের সহ সভাপতি লিও মোঃ ওমর ফারুক নয়ন প্রমুখ। এই সময় ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com