শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
মোঃ শাহরিয়ার রিপন ঃ- ৬ই আগস্ট ২০২৬ ইং
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বিএসএফ) এইচ পাওয়ার ও সিএনজি চালক আব্বায়ক কমিটির কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের ৪০ নং ওয়ার্ড পতেঙ্গা থানাধীন ১ নং জিএম গেইট বিপরীত এলাকায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এর এইচ পাওয়ার সিএনজি চালক কমিটির অনুমোদন, কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,
এসময়ে মোহাম্মদ ফরহাদ উদ্দিন রনি যুগ্ন সদস্য সচিব এর উপস্থাপনায় ও সঞ্চালনায় ও মোঃ আলতাপ হোসেন, (উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন পতেঙ্গা থানা ) এর সভাপতিত্বে, মোঃ কবির হোসেন আহ্বায়ক, পতেঙ্গা থানা কমিটি, মোঃ আব্দুলাহ কে যুগ্ন আহবায়ক করে কমিটির অনুমোদন নতুন সদস্য ও কমিটির সকলকে কার্ড পরিয়ে দেন।
এসময়ে উপস্থিত ছিলেন ,মোঃ সাইফুল যুগ্ন আহবায়ক , মোঃ জাহিদুল ইসলাম মুন্না যুগ্ন আহবায়ক , মোঃ শহিদুল ইসলাম,সদস্য সচিব ,
মোঃ সোহেল, মাকসুদ, জাহাঙ্গীর আলম,ও সদস্য জনি, আবুবকর সহ প্রমুখ,
এসময়ে নেতৃবৃন্দরা বলেন, একের বোঝা দশের লাঠি, আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, একের বিপদে অন্যজন এগিয়ে আসি, সংগঠনের নিয়ম মেনে কাজ করি,তাহলে আমরা সবাই সুন্দর একটা সংগঠন উপহার দিতে পারবো।