বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ
ডেক্স নিউজ ঃ- ৫ই আগস্ট ২০২৬ ইং
বান্দরবান জেলার লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও কৃষক ক্যসাহোয়াই মারমা (৫৬) এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নিজের ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগপত্রটি ৪ আগস্ট ২০২৬ তারিখে জমা দিয়েছেন গজালিয়া ফাঁড়ি পুলিশের বরাবর,
অভিযোগপত্রে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি,মাদক বিক্রি, অবৈধ কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন তিনি, অভিযুক্ত ব্যক্তিরা, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে চাঁদাবাজি, জমি দখল, ঘরবাড়ি দখল, ঘর থেকে বের করে দিয়ে ঘরবাড়ি দখল করে নেওয়ার অভিযোগে শেখুইচিং মারমা (৪৫), পিতা ক্যমং মারমা গরা মারমা পিতা অংক্য মারমা আসিংমং মারমা পিতা মং মং কারবারী এথোয়াই সিং মারমা পিতা কহো সিং মারমা সহ আরও ৩০–৩৫ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন তিনি।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তদের কর্মকাণ্ডের কারণে স্থানীয় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযোগকারী নিজেও নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
এছাড়া অভিযোগে আরও বিভিন্ন গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপন করা হয়েছে।
অভিযোগকারী প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানান।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি তবে এধরণের কোন লিখিত অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্যও এই প্রতিবেদনের জন্য সংগ্রহ করা সম্ভব হয়নি।