সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বন্দর কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বন্দর কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ব্যুরো

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বন্দরের আওতাধীন সকল খালি জায়গায় বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অদ্য ১৬ জুলাই বন্দরের নবনির্মিত অত্যাধুনিক ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’-এর সম্মুখে ফুলের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।

চারা রোপণ শেষে বন্দর চেয়ারম্যান বলেন, “সবুজ ও পরিবেশবান্ধব বন্দর গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সফল করতে বন্দরের প্রতিটি খালি জায়গাকে সবুজে বেষ্টন করা হবে। শুধু চারা রোপণই নয়, এগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই সবুজায়ন প্রকল্প পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং বন্দরের আশেপাশের এলাকায় একটি সুস্থ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com