রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র।

নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র।

ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম 

নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র মান সম্মান হারানোর ভয়ে কেউ মুখ খুলছে না, আবার কেউ বিচার দিলে স্থানীয় পাতি নেতাদের পক্ষপাতীত্ব বিচারের প্রহসনে পড়ে সর্বস্ব হারিয়ে নিরব কান্নায় অনেকে।

বলছিলাম চট্টগ্রামের ৩৮ নং ওয়ার্ডের ধোপা দিঘির পাড়ের উত্তর মাথায় ধোপা পাড়ার মুখে ১০তলা বিল্ডিং এ অনার্স ২য় বর্ষে পড়ুয়া এক ছাত্রকে জিম্মি করে রেখে, মোবাইল, ২টি বিকাশ ১টি নগদ, ও ২টি ব্যাংক একাউন্ট থেকে টাকা উঠিয়ে নিয়ে কাওকে কিছু বল্লে জীবন নাসের হুমকি দিয়ে ছেড়ে দেওয়ার নাটকীয়তার কথা।

গত ২৮ এপ্রিল সকাল ১০ টায় এই অভিনব কৌশলে চট্টগ্রাম মোস্তফা হাকিম কলেজে অনার্স ২য় বর্ষের ছাত্র নেছার আহমেদ মহসিন এর পিতা জাফর আহমেদ একজন মাহিন্দ্রা গাড়ির ড্রাইভার। বাবার কষ্টার্জিত টাকায় লেখাপড়া চালাবার খরচ জোগাতে হিমশিম খাওয়ায়, পড়ালেখার পাশাপাশি ৪/৫ টা প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালায় নেছার আহমেদ মহসিন।
কৌশলে অপরিচিত ফোন নাম্বারে মেয়েদের দিয়ে টার্গেট করে কল করে মহসিন কে, তার ৫ম শ্রেণিতে পড়া মেয়েকে পড়ানোর জন্য তাকে আসতে বলে বাসায়।

কিন্তু মহসিন এর বাসা নয়া বাজার মৌসুমি ১ নাং হওয়ায় আসাযাওয়া সমস্যার কথা জানালে তাকে বেশি টাকা দিবে বলে লোভ দেখিয়ে ফাঁদে ফেলে। মহসিন সকাল ১০টার দিকে ধোপাদিঘির পাড়ে আসলে বোরকা পরিহিত একজন মহিলা তাকে রিসিভ করে সুরাইয়া ভবনের ১০তালা বিল্ডিং এর ২য় তালায় নিয়ে যায়। এই মুহুর্তে বিদ্যুৎ চলে যায়, তখন মহসিন কে বলে আপনি বসেন আমি আমার মেয়েকে ডেকে নিয়ে আসি, ঘর থেকে বের হয়েই বাহির থেকে তালা লাগিয়ে দেয় ঐ মহিলা ৫মিনিট পরে মুখে মাক্স পড়া আরেকজন মেয়েকে নিয়ে ঢুকে, তার পরপরই রুমে ঢোকে রানা, বাহিরে থাকে অজ্ঞাত আরো ২জন , ঘরে ঢুকেই গালাগালি চড় থাপ্পড় শুরু করে রানা, মোবাইল বের মাক্স পরা ঐ মেয়েকে সহ ভিডিও করে, এবং মোটা পাইপ ও লাঠি দিয়ে পেটাতে শুরু করে, আমাকে মারছেন কেন জানতে চাইলে রানা বলে তুই আমার বৌয়ের সাথে এতক্ষণ ধরে অসামাজিক কাজ করেছিস তোকে আমি ধরেছি স্বীকার কর বলে মারধর করে জোর করে তাকে ঐ মেয়ের পাশে দাড় করিয়ে ভিডিও করে, এবং কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নেয়। মোবাইলে থাকা সিম এ ২টি বিকাশ নাম্বার ও একটা নগদ নাম্বার এবং ব্যাংক একাউন্ট এর পিন নাম্বার নিয়ে নেয়, এবং ঐসব একাউন্ট থেকে মোট ১০ হাজার ৫শ টাকা উঠিয়ে নেয়, এবং আরো ২লক্ষ টাকার দ্বাবি করে বেদম পিটাতে থাকে, আমি ছাত্র এবং বাবা একজন গরীব মানুষ মাহিন্দ্রা গাড়ির ড্রাইভার ২ লক্ষ টাকা আমি কোথা থেকে দিবো, পরে দুপুর ২টার দিয়ে মারধর করে নানাবিধ জীবন নাসের হুমকি দিয়ে, ৩০ টাকা দিয়ে ছেড়ে দেয় এ-সময় নেছার আরো জানায়,

এব্যাপারে সুরাইয়া বিল্ডিং এর ম্যানেজার রাকিবুল ইসলাম রেজা জানান, ২য় তলার এই ফ্লাট – টা ভাড়া নেন বিপিডিবির রুবেল সে আমাদের বিল্ডিং এর ৩য় তলায় ভাড়া থাকে, রুবেল বিপিডিবি তে চাকরি করে, ভাড়াটিয়া তথ্যে সবকিছুই রুবেল এর নামে ভাড়াও পরিশোধ করে রুবেল, এব্যাপারে এলাকা বাসি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকে জানান, সুরাইয়া বিল্ডিং এ এই ধরনের ফিটিং বাজি দির্ঘদিন ধরে চলছে কিন্তু প্রশাসনের নিরবতায় দিন দিন তারা বেপরোয়া হয়ে উঠেছে। আর ভুক্তভোগীরা তাদের সম্মান হারানোর ভয়ে মুখ বুজে চলে যায়, এলাকাবাসিরা আরো জানায় রুবেল কয়েক বছর আগে ব্রিকফিল্ড এ পুষ্পের পতিতালয় আন্ডারগ্রাউন্ডে থেকে পরিচালনা করতো, ৫আগষ্ট ২৪ এর আগে সে আওয়ামী লীগের রাজনীতি করতো, এখন হঠাৎ করে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা বনে গেছেন, ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে রুবেল গড়ে তুলেছে একটি সিন্ডিকেট,
তার এই চক্রে আছে অনেকে, যাদের সবাই বিভিন্ন ভাবে প্রতারণা করে রুমে এনে তাদের কে ব্লাকমেইল করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।

এব্যাপারে ভুক্তভোগী নেছার আহমেদ মহসিন ও বাবা জাফর আহমেদ ডিসি পোর্ট কে ফোনে জানালে, তিনি মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল গফুর কে ঘটনাস্থলে পাঠান, এসময়ে অভিযুক্ত রানাকে ২ঘন্টার মধ্যে হাজির করবে নাহলে মোবাইল ও টাকা ফেরত দিবে বলে জানান রুবেল।
এব্যপারে অভিযোগ কারিরা অভিযোগ দিলে মামলা হবে বলে জানান এস আই গফুর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com