মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি এইচ টি‌ এল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: ট্রাইবেকার শুট আউটে নারিকেল তলা স্পোর্টিং ২-১ গোলে জিয়া স্মৃতি কে হারিয়েছে।

সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার

সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার

প্রেস রিলিজ ঃ- সিএমপি মিডিয়া ১০ মার্চ ২০২৬ ইং

সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিপিএম নির্দেশনায় এবং ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে সিএমপির চলমান অভিযানের অংশ হিসেবে অদ্য 10/03/2026 খ্রি. তারিখ দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), ডিসি (দক্ষিণ) এবং ওসি (চকবাজার) সহ চকবাজার থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী @ রিমন @ ইমনকে গ্রেফতার ও তার স্বীকারোক্তির ভিত্তিতে চকবাজার থানা এলাকা থেকে একটি বিদেশি রিভলভার (থ্রি টু বোর) ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত রিভলভার ও গুলি সিএমপির পাহাড়তলী থানা হতে লুণ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, আসামি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী @ রিমন @ ইমন বহদ্দারহাটে সংঘটিত চাঞ্চল্যকর ৮ হত্যা মামলার (চান্দগাঁও থানার মামলা নং-০৮(০৭)২০০০, ধারা- ৩০২/১০৯/৩৪ পেনাল কোড) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী ডিসি (উত্তর), সিএমপি, ওসি (পাঁচলাইশ) সহ পাঁচলাইশ থানার অপর একটি চৌকস দল অদ্য 10/03/2026 ইং তারিখ দিবাগত রাতে পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্রাজিলিয়ান টরাস (নাইন এম এম) পিস্তল এবং ০১টি মোটর সাইকেলসহ আসামি মনিরকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি সিএমপির ডবলমুরিং থানা হতে লুণ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে। আসামি মনিরের দেওয়া তথ্য মতে অদ্য ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে তার সহযোগী সায়েমকে গ্রেফতার করা হয়। সায়েমের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলশী থানা এলাকা হতে ০১ (এক) টি এসএমজি, ২ টি ম্যাগাজিন এবং ৫০ (পঞ্চাশ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অস্ত্র ও গুলি খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসীদের নিকট থেকে কিনেছে মর্মে আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়।

আসামি মনির ও সায়েমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে সর্বমোট ১০ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য। শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী @ রিমন @ ইমন এর কাছ থেকে সাজ্জাদ গ্রুপের নতুন সদস্য রিক্রুট সংক্রান্ত শপথ গ্রহণের একটি ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা প্রত্যেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে থাকে। আসামি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী @ রিমন @ ইমন সম্প্রতি চন্দনপুরায় ব্যবসায়ীর বাড়ীতে সংঘটিত গুলির ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ও সমন্বয়কারী ছিল। সে পর্দার অন্তরালে থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের গ্রুপ ও অস্ত্রভান্ডার নিয়ন্ত্রণসহ সকল চাঁদাবাজি এবং খুনের মুখ্য পরিকল্পনাকারী ও সমন্বয়কারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উদ্ধারকৃত তিনটি অস্ত্র উক্ত ঘটনায় ব্যবহৃত হয়েছে মর্মে জানায়। বিষয়টি ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। গ্রেফতারকৃত আসামীদের অপরাপর সহযোগীদের গ্রেফতারসহ আরো অস্ত্র গুলি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ-
ক) ০১ (এক) টি বিদেশি রিভলভার (থ্রি টু বোর) ও ০৯ (নয়) রাউন্ড গুলি
খ) ০১ (এক) টি ব্রাজিলিয়ান টরাস (নাইন এম এম) পিস্তল
গ) ০১ (এক) টি এসএমজি, ০২ (দুই) টি ম্যাগাজিন এবং ৫০ (পঞ্চাশ) রাউন্ড গুলি
ঘ) ০১ (এক) টি মোটর সাইকেল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com