শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সংযুক্ত আরব আমিরাতের Jebel Ali Port-এ নোঙর করা নিজেদের জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে Bangladesh Shipping Corporation (বিএসসি)।
বিএসসির মালিকানাধীন সাতটি জাহাজের মধ্যে বর্তমানে কেবল একটি জাহাজ উপসাগরীয় অঞ্চলে রয়েছে। জাহাজটির নাম এমভি বাংলার জয়যাত্রা। এতে কর্মরত ৩১ জন বাংলাদেশি নাবিক সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে আঞ্চলিক উত্তেজনার কারণে বন্দরে পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজের মাস্টারের সঙ্গে জুম বৈঠক করে বিস্তারিত নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে বাড়তি সতর্কতা অবলম্বন, বন্দরে অবস্থানকালে কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং নাবিকদের মনোবল অটুট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সব নাবিক তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন। অন্যান্য জাহাজ বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, সেনেগাল, রাশিয়া, পাকিস্তান ও লাইবেরিয়ার বিভিন্ন বন্দরে রয়েছে।
সাধারণত বিএসসির দুই থেকে তিনটি জাহাজ নিয়মিত উপসাগরীয় অঞ্চলে অবস্থান করে। তবে বর্তমানে কেবল একটি জাহাজ সেখানে থাকায় কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। জাহাজটি বন্দরের জেটিতে অবস্থান করছে, যা তুলনামূলকভাবে নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত। জরুরি পরিস্থিতিতে নাবিকরা বন্দরের অভ্যন্তরে আশ্রয় নিতে পারবেন।বিএসসি জাহাজে পর্যাপ্ত খাদ্য ও পানি মজুত রাখার নির্দেশ দিয়েছে এবং বন্দরের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিয়মিতভাবে পরিস্থিতির আপডেট দিতে বলা হয়েছে। সম্ভাব্য যেকোনো দুর্ঘটনায় করণীয় সম্পর্কে নাবিকদের আগেই ব্রিফ করা হয়েছে।
পরিস্থিতি সম্পর্কে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করা হয়েছে বলেও জানান মালেক। সংস্থাটি জানিয়েছে, নাবিকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উপসাগরীয় নৌপথ এড়িয়ে চলার পরামর্শ
উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন শিপিং কোম্পানি উপসাগরীয় নৌপথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ফ্রান্সভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম কনটেইনার পরিবহন প্রতিষ্ঠান CMA CGM মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠানটি পারস্য উপসাগরে অবস্থানরত এবং ওই অঞ্চলের উদ্দেশে যাত্রারত জাহাজগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত Suez Canal দিয়ে চলাচল স্থগিত করে কেপ অব গুড হোপ হয়ে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১ মার্চ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে আটকে পড়া বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এক বাংলাদেশি নাবিক নিহত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com