বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১৪ ই জানুয়ারি ২০২৬ ইং

বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। দুই দিনব্যাপী এই ক্রীড়া আয়োজন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।
রঙিন ব্যানার, অলিম্পিক রিংয়ের প্রতীক ও দৌড়বিদদের প্রাণবন্ত চিত্রে সজ্জিত মূল মঞ্চে বেলুন ও এক ঝাঁক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার চেতনা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন জোন ও বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক (পূর্ব) এবং বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি জনাব মোঃ সুবক্তগীণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোঃ নাজমুল ইসলাম,
অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) জনাব আল ফাত্তাহ মাসুদুর রহমান,
অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পশ্চিম) জনাব মোঃ ফরিদ উদ্দিন, রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন বলেন,
“ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। কর্মক্ষেত্রে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
অন্যান্য বক্তারাও বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক।
বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে। খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com