বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ঐতিহ্যবাহী ডিসি পার্কে আগামীকাল ৯ জানুয়ারি ২০২৬ থেকে মাসব্যাপী ফুল উৎসব।

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ঐতিহ্যবাহী ডিসি পার্কে আগামীকাল ৯ জানুয়ারি ২০২৬ থেকে মাসব্যাপী ফুল উৎসব।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

জেলা প্রশাসন, চট্টগ্রাম এর উদ্যোগে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে ঐতিহ্যবাহী ডিসি পার্কে আগামী ৯ জানুয়ারি, ২০২৬ থেকে মাসব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ দুপুর ৩ টায় ফুল উৎসব এর বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

১৪০ প্রজাতির ফুলে সাজিয়ে তোলা হচ্ছে ফৌজদারহাটের ডিসি পার্ক। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দেশের সর্ববৃহৎ ফুল উৎসব শুরু হচ্ছে আগামীকাল ৯ জানুয়ারি থেকে।

মাসব্যাপী এই উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উৎসব উপভোগ করতে পারবেন।

ফুল, জলাশয় ও সবুজে ঘেরা ডিসি পার্ক ইতোমধ্যে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। পার্কজুড়ে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের উপস্থিতি বেড়েছে, যা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় জেলা প্রশাসন জানায়, এবারের উৎসবে স্থান পাচ্ছে শীতকালীন বিদেশি প্রজাতির ফুলের আধিক্য। এর মধ্যে রয়েছে ২৫ প্রজাতির গোলাপ ছাড়াও স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া ও চন্দ্রমল্লিকা। বিশেষ আকর্ষণ হিসেবে টিউলিপ ফুলও প্রদর্শন করা হবে।

মাসব্যাপী এ উৎসবে প্রতিদিনই থাকবে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক আয়োজন। ভায়োলিন শো, কাওয়ালি সন্ধ্যার পাশাপাশি নির্বাচনে গণভোট বিষয়ক একটি বিশেষ স্টল থাকবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি তুলে ধরে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

দর্শনার্থীদের জন্য থাকছে ফুডকোর্ট, বিশ্রামের স্থান, সেলফি কর্নার, হাঁটার উন্মুক্ত পথ, টিউলিপ গার্ডেন এবং পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা।

উৎসবে প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকা টিকিট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ জানুয়ারি ফৌজদারহাট-বন্দর লিংক রোড সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের অভিযানে প্রায় এক হাজার কোটি টাকা মূল্যের ১৯৪ দশমিক ১৮ একর খাস জমি উদ্ধার করা হয়। অভিযানের সময় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রায় একশটি হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। পরবর্তীতে ওই এলাকায় গড়ে তোলা হয় ডিসি পার্ক।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এটি চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে ফুল উৎসব। উৎসবকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com