শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

বিএসসি”র ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা এবার ৩০৬.৫৬ কোটি টাকা

বিএসসি”র ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা এবার ৩০৬.৫৬ কোটি টাকা

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

বিএসসি”র ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা এবার ৩০৬.৫৬ কোটি টাকা। বিএসসি’র রেকর্ড পরিমান মুনাফা! ছয় মাসে আসবে আরও তিন জাহাজ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরের বোট ক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জনের পাশাপাশি সরকারের অর্থায়ন ও নিজস্ব তহবিল ব্যবহার করে আগামী ছয় মাসের মধ্যে আরও তিনটি নতুন জাহাজ অধিগ্রহণের মাধ্যমে বহর সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরের বোট ক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

এর আগে বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থ-বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। তিনি জানান, গত জুনে শেষ হওয়া অর্থবছরে কর সমন্বয়ের পর বিএসসির নিট মুনাফা হয়েছে ৩০৬.৫৬ কোটি টাকা, যা কর্পোরেশনের গত ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির পরিচালনা আয় ছিল ৫৯০.৯৮ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় ২০৭.৩০ কোটি টাকা। সব মিলিয়ে মোট আয় দাঁড়ায় ৭৯৮.২৮ কোটি টাকা। অন্যদিকে পরিচালনা ব্যয় ছিল ২৮৯.৯২ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ছিল ১২৬.৪৫ কোটি টাকা। ফলে মোট ব্যয় হয় ৪১৬.২৭ কোটি টাকা।

ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির মোট আয় ছিল ৫৯৬.১৮ কোটি টাকা, মোট ব্যয় ছিল ৩১১.৫৯ কোটি টাকা এবং কর সমন্বয়ের পর নিট মুনাফা হয়েছিল ২৪৯.৬৯ কোটি টাকা। সে হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির নিট আয় বেড়েছে প্রায় ৫৬.৮৭ কোটি টাকা।

বার্ষিক সাধারণ সভায় বিএসসি পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের নিট মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। নিজস্ব অর্থায়নে জাহাজ ক্রয়ের পরিকল্পনা থাকায় গত অর্থবছরের মতোই লভ্যাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। ভবিষ্যতে লাভের ধারা অব্যাহত থাকলে আরও বেশি লভ্যাংশ প্রদানের আশাবাদ ব্যক্ত করা হয়।

২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী বিএসসির মোট সম্পদের পরিমাণ ৩,৫৮২.৯২ কোটি টাকা এবং মোট বহিঃদেনা ১,৯৮৩.৭৭ কোটি টাকা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিএসসি প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনেছে। এর মধ্যে প্রথম জাহাজ ‘এম.ভি. বাংলার প্রগতি’ ইতোমধ্যে বিএসসির বহরে যুক্ত হয়ে বাণিজ্যে নিয়োজিত হয়েছে। দ্বিতীয় জাহাজ ‘এম.ভি. বাংলার নবযাত্রা’ ২০২৬ সালের জানুয়ারি মাসে বহরে যুক্ত হবে।

তিনি আরও জানান, সরকারি অর্থায়নে দুটি রেডিমেড এমআর ট্যাংকার এবং নিজস্ব অর্থায়নে একটি রেডিমেড বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইআইএফসি-এর মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ ১৪ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং ৮১ হাজার ৫০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন দুটি মাদার বাল্ক ক্যারিয়ার নির্মাণের লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের সঙ্গে জাহাজ নির্মাণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। প্রকল্পে অর্থায়নের জন্য চীন সরকারের সম্মতি পত্র পাওয়া গেছে এবং ঋণ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া কন্টেইনার পরিবহন বাণিজ্যে অংশগ্রহণ বাড়াতে ২,৫০০ থেকে ৩,০০০ টিইইউ ক্ষমতাসম্পন্ন ১২টি সেলুলার কন্টেইনার জাহাজ অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সহায়তায় ৬টি জাহাজ নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিএসসি পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com