মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

হালিশহর থানার লুট হওয়া পিস্তল উদ্ধার করেছে-ডিবি

হালি শহর থানার লুট হওয়া পিস্তল উদ্ধার করেছে-ডিবি

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

সিএমপি মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে থানা থেকে লুট হওয়া বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি।

জানাগেছে, গত ১৮/১২/২৫ ইং তারিখে মহানগর গোয়েন্দা ডিবি (পশ্চিম) এর নিকট চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্য থেকে ১ টি অস্ত্র বর্তমানে একজনের নিকট রয়েছে বলে গোপনে সংবাদ আসে।

গোপন সংবাদের প্রেক্ষিতে মহানগর ডিবি (পশ্চিম) একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মজিবুর রহমান এর নেতৃত্বে লুন্ঠিত সরকারি অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন।
অভিযানের এক পর্যায়ে আসামী সুমন হোসেন (২৮) কে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর থানাধীন এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে সে তার নিকট লুটকৃত একটি সরকারি অস্ত্র (পিস্তল) ও ম্যাগাজিন আছে মর্মে স্বীকার করে।
পরবর্তীতে গত ১৯/১২/২৫ ইং তারিখে আভিযানিক দল অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের লক্ষ্যে আসামীসহ তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় পৌঁছলে আসামীর দেখানো মতে তার বাড়ির মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ক) একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশী পিস্তল ও খ) একটি ৯ মিমি তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জব্দকৃত বিদেশী পিস্তল সংক্রান্তে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার মামলা নং- ৪৫, তাং- ২০/১২/২৫ ইং, অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (এ) ধারায় রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন গত ০৫ আগস্ট, ২০২৪ ইং চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com