বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

চাঁদা না দেওয়ায় ড্রাইভারকে মারধর গাড়ি ভাংচুর ও টাকা ছিনতাই

চাঁদা না দেওয়ায় ড্রাইভারকে মারধর গাড়ি ভাংচুর ও টাকা ছিনতাই।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ৫ ডিসেম্বর ২০২৫ইং

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা টানেল হয়ে কর্ণফুলী রুটে চলাচলকারী গনপরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন ও আলাউদ্দিনের নেতৃত্বাধীন চক্রের বিরুদ্ধে।

প্রতিদিন এ রুটে চলাচলকারী প্রতিটি বাস থেকে ট্রিপপ্রতি ১০০ টাকা করে চাঁদা দাবি করে আসছে চক্রটি বলে জানান বাস চালকরা।

৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শান্ত পরিবহনের ড্রাইভার হাসানের কাছ থেকে চাঁদা দাবি করে শাহাবুদ্দিন ও তার নেতৃত্বে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র।

এ সময়ে তার সাথে আরও ২৫/৩০ জনের চাঁদাবাজ চক্র তাদের সাথে থেকে চাঁদা দাবি করে, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর ক্ষিপ্ত হয়ে ড্রাইভার হাসান কে মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করে ২০ হাজার ৭ শত টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং শান্ত পরিবহনে ব্যাপক ভাংচুর করে।

খবর পেয়ে শান্ত পরিবহনের মালিক বেলাল হোসেন শান্ত দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ড্রাইভার হাসানের চিকিৎসা করায়ে পতেঙ্গা থানায় যান। এসময়ে গণপরিবহনের অন্যান্য ড্রাইভার শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসেন এবং পতেঙ্গা ফ্লাইওভারের টোল প্লাজার সামনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন।

চাঁদাবাজির স্বীকার ভুক্তভোগী চালক মিজানুর রহমান বলেন,
“টানেলমুখী যেসব বাস চলাচল করে এ সকল গাড়ি থেকে ট্রিপ প্রতি ১০০ টাকা চাঁদা না দিলে প্রায়ই ড্রাইভারদের ওপর হামলার ঘটনা ঘটে।”

চালক-শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে এ এলাকায় চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য চললেও প্রশাসনের পদক্ষেপের অভাবে প্রতিনিয়ত তারা হয়রানি ও হামলার শিকার হচ্ছেন।

এসময়ে বক্তব্য রাখেন,
মোঃ রুবেল, চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১৭৯ শ্রমিক প্রতিনিধি

শান্ত পরিবহন এর মালিক বেলাল হোসেন শান্ত,
মোঃ রুবেল বাস মালিক
মোঃ মিজানুর রহমান, গাড়ির ড্রাইভার সহ আরো অনেকে।

এ ব্যাপারে পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার সাইদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অনুসরণ করছি, ভুক্তভোগীরা চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com