শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড এর উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাং এর দৌরত্ব কমাতে সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড এর উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাং এর দৌরত্ব কমাতে সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড এর উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আজম উদ্দিন এর সভাপতিত্বে (সভাপতি সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড) ও মোঃ জহির উদ্দিন এর সঞ্চালনায়
( সাধারণ সম্পাদক সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড ) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপি
ও মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা আহমেদ ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দর থানা,
বিশেষ অতিথি আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি,ও সদস্য সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগর, বিশেষ অতিথি আলহাজ্ব হানিফ সওদাগর, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর ও সভাপতি বন্দর থানা সিটিজেন ফোরাম,

এসময়ে আরো বক্তব্য রাখেন,
মোঃ সেলিম সহ-সভাপতি বন্দর থানা সিটিজেন ফোরাম, হাজী মোঃ সালাউদ্দিন, হাজী এবাদুর রহমান, মাহাবুব আলম বাচ্চু, হাজী মোঃ হোসেন, মোঃ নাজিম উদ্দীন, ওমর আব্দুল্লাহ বাহাদুর, মোঃ মাসুদ রানা, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক, মওলানা মনিরুল হক ( ইমাম সাহেব ) মহিলা নেত্রী শাহিদা খানম, সামউন আহমেদ সুমন, শাহনামা বাচা,আনোয়ার হোসেন জুনু, খন্দকার মোশতাক, ও কামরুদ্দিন, মোঃ আক্তার, মোঃ মামুন সায়দুর রহমান রহিম,মোঃ কামাল সহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে এম এ আজিজ বলেন, মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাং এর দৌরত্ব দিন দিন এমন এক আকার ধারণ করেছে যা বর্তমানে আমাদের সমাজ পরিবার এমনকি দেশের জন্য ও এক ভয়ংকর রুপ ধারণ করেছে ।
এর থেকে পরিত্রাণ পেতে আমাদের সবাইকে সচেতন হতেই হবে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিম উদ্দীন বলেন,
মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাং ও ইভটিজিং যারা করছে তাদের তথ্য আমাদেরকে দিন এদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিবো, মাদক ব্যবসা, সন্ত্রাসী চাঁদাবাজি, ও ইভটিজিং যেই করুক তার কোন ছাড় নেই,
মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এলাকার সচেতন মহল,
আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহবান জানিয়ে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com