বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

মেট্রোপলিটন হকার ১৪৫৫ এর উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মেট্রোপলিটন হকার ১৪৫৫ এর উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

মেট্রোপলিটন হকার ১৪৫৫ এর উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম বড়পুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে ৪ থেকে ৫ শো এর অধিক হকাররা উপস্থিত থেকে তারা তাদের দাবি তুলে ধরেন।

এ-সময়ে তারা জানান, আমরা ২০ / ২৫ বছর ধরে এখানে হকারী করে আসছি, এটা দিয়েই আমাদের রুটি রুজির ব্যাবস্থা করে আসছি কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন এর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান গত ২৩/১১/২০২৫ ইং আমাদেরকে পুর্ব ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আমাদের কে নিঃস্ব করে দিয়েছেন।

আমাদের উপরে বুলডোজার চালিয়ে আমাদের সমস্ত মালামাল ক্ষতিগ্রস্থ করে দিয়েছেন,
এখন আমরা পরিবার পরিজন নিয়ে রাস্তায় নেমে গেছি, মাস শেষ এবং আমাদের ছেলে মেয়েরা স্কুল এ লেখাপড়া করছে, তাদের স্কুলের বেতন পরিক্ষার ফিস সহ ঘরভাড়া সব কিছুই বন্ধ,

ডেক্সি ডাইন হওয়ার পরে তাদের গাড়ি বাইক পার্কিং করানোর জন্য প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর ম্যাজিস্ট্রেট দিয়ে আমাদেরকে উচ্ছেদ করে বিত্তবানদের মনোরঞ্জন করে আমাদের পরিবারের ৫ শো মানুষের রিজিকের উপর আঘাত করেছেন।

হকাররা অভিযোগ করে বলেন, ডেক্সি ডাইন এর মালিক পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সেই জায়গা গুলো রাতের আধাঁরে তারা স্টিল পাইপ বসিয়ে দখল করেছেন। জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে তারা গাড়ি পার্কিং করছেন।

শত শত সিএনজি, লেগুনা মোটর সাইকেল, রিক্সা দিয়ে স্টান্ড করে ফায়দা লুটছে কয়েকটা মহল, আমাদের দুর্দিনের সুযোগ নিয়ে একটা মহল আমাদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আমাদের থেকে বিভিন্ন অংকের টাকা দাবি করছে, চাঁদাবাজি করার নতুন কৌশলে মত্ত তারা,

মেট্রোপলিটন হকার ১৪৫৫ কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কেন্দ্রীয় মেট্রোপলিটন হকারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম ( ফুটবল জসিম) জানান, হকারদেরকে পুনর্বাসন করতে হবে, চট্টগ্রাম সিটি করপোরেশন এর সকল নিয়ম কানুন মেনে সিটি করপোরেশন এর নিয়মে হকারদের কে পুনর্বাসন করতে হবে।

হকারদের কে পুনর্বাসন করা না হলে পরবর্তীতে আরো বৃহৎ কর্মসুচি ও আন্দোলন করার হুশিয়ারি দেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com