শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ বাচাই পর্বের ফল প্রকাশ

ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ বাচাই পর্বের ফল প্রকাশ

মুজিব উল্লাহ তুষার ঃ- চট্টগ্রাম ২৩শে নভেম্বর ২০২৫ইং

ফাদার্স এইড  জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ ( Selection Round) এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান আজ সন্ধ্যা ০৬ঃ০০ ঘটিকায় ফাদার্স এইড সেনবাগ অফিসে অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়াতুল মুদার্রেসীন সেনবাগ উপজেলার সভাপতি অধ্যক্ষ আমিরুজ্জামান, মইজীপুর আশ্রফুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নুরুল ইসলাম, নিজসেনবাগ শেখ আব্দুস ছামাদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন, সেনবাগ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাকসুদুল আলম, ইউনিভার্সাল একাডেমির সিনিয়র শিক্ষক জনাব মো মহিন উদ্দীন স্যার, বিএমজিটিএ সেনবাগ উপজেলার সেক্রেটারী জনাব আব্দুল মাজেদ, মায়া হাসপাতালের স্বত্বাধিকারীরা আলাউদ্দিন আলো, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আ জ ম রহিম উল্যাহ চৌঃ সুজন, ফাদারস এইড বাংলাদেশের অফিস সেক্রেটারী আফসার উদ্দিন রনি, বৃত্তি বাস্তবায়ন কমিটির সহঃ পরিচালক হাফেজ সৈকত আকবর, বৃত্তি বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধিবৃন্দ। ফাদার’স এইড বাংলাদেশ এর পরিচালক এ এইচ এম মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধির মাঝে ফলাফল তুলে দেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- অধ্যক্ষ আমিরুজ্জামান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক উপাধ্যক্ষ  মাওলানা মুহাম্মদ হানিফ, সুপার- মাওলানা নুরুল ইসলাম, সেনবাগ কাদিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মাকসুদুল আলম, নিজ সেনবাগ শেখ আব্দুস সামাদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন,  চাচুয়া হাজী আলী আকবর আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জসীমউদ্দীন মজুমদার, তাহিরপুর তামিরুল উম্মাত আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল মাজেদসহ প্রুমুখ।
‎একই সময় ফাদারস এইড বাংলাদেশ ফেসবুক ফেজ  আমাদের সেনবাগ  অনলাইন প্লাটফর্ম ও ফাদার্স এইডের ওয়াটস এ্যাপ গ্রুপে ফলাফল প্রকাশিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com