শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শফিউল আলমের তিন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শফিউল আলমের তিন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত

বাবুল হোসেন বাবলা ঃ- ৮ই নভেম্বর ২০২৫ ইং

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর
৩৯ নং ওয়ার্ডের তিনটি স্থানে শুক্রবার গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা এবং একটি স্কুলের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম -১১ আসনে মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
তিনি সকালে নিউমুরিং ফকির মোঃ স্ওদাগর রোডে হালিশহর মডেল স্কুলে অভিভাবক সমাবেশে যোগদান করে এবং উক্ত এলাকায় সংক্ষিপ্ত গণসংযোগ করেন।
একই দিন বিকেলে নয়ারহাট বড়মিয়ার বাড়ি এলাকায় একটি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত নেতা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরিচালক ও সাবেক এই কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম ।
এসময় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে স্থায়ী বাসিন্দা ও শিক্ষাবিদ সংগঠক, জামায়াতের কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক মোঃ নাজমুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন নূর উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা মোঃ মাসুম হোসাইন, ছাত্র শিবির সভাপতি নাফিজুল ইসলাম নকিব, ইপিজেড থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সবুর আসিফ, আতিকুল্লাহ আশিক, মোঃ অলিউল্লাহ প্রমুখ।
এছাড়া ৭ নভেম্বর,শুক্রবার সন্ধ্যায় ৩৯ নং ওয়ার্ডস্থ ব্যাংক কলোনি রোডস্থ (আমীর সাধুর বাড়িতে)
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এই জননেতা ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ শফিউল আলম।

এসময় তিনি বলেন, বর্তমান নারী সমাজ মনে করেন, আগামীতে ক্ষমতায় জামায়াতে ইসলামী সবার ভরসা ও নিরাপত্তারক্ষী।
চারদিকে চাঁদাবাজি ও জুলুম নির্যাতনের প্রতিবাদে তারুণ্যের জয়গান এখন শুধু আস্থার দল জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়ি পাল্লা প্রতীক এবং বিপ্লবের বিজয়ী ধ্বনি জামায়াতে ইসলামী।
ন্যায় – ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন ও আল্লাহর আইন বাস্তবায়ন করতে ছাত্র শিবিরের মতো সাহসী সংগঠনের নেতৃত্বে আগামীর বাংলাদেশ।
জুলাই স্মৃতি বাস্তবায়ন সহ সকল মিথ্যাচারের বিনাশ এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনে শৃঙ্খলা রক্ষাকারী জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আমাকে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ, জামায়াতের বায়তুল মাল সম্পাদক ( বিএম সেক্রেটারি) মোঃ আব্দুর রহিম বিশ্বাস, জামায়াতে নেতা মোঃ আলমগীর হোসেন, জামায়াতের উত্তর সাংগঠনিক সভাপতি মোঃ অলিউল্লাহ ও আশিক উল্লাহ সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভা শেষে তিনি ইপিজেডের ভাসমান দোকানীও পথচারীদের সাথে কৌশল বিনিময় করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com