বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে : শফিউল আলম

জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে : শফিউল আলম

এস কে সাগর ঃ- চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী
শফিউল আলম বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের বসবাস। সম্প্রীতির বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সম্প্রীতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে
উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯ টায় পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের আমির মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল, ৪০ নম্বর দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুল আলম, সাধারণ সম্পাদক জয়নাল আবদিন। ৪০ নম্বর পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,।৪০ নম্বর উত্তর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি সৈয়দ হামিদুল ইসলাম,
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীলসহ কাটগড় কালী মন্দির পূজা কমিটি ও ছড়িহালদা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বস্ত্র বিতরণকালে
বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী
শফিউল আলম সনাতন ধর্মাবলম্বী কাছে আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন,সমাজ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবাদ নির্মুলসহ বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সবাই কে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আগামীতে
জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com