রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

এনসিটি নিয়ে ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসেন: ইকবাল হোসেন

এনসিটি নিয়ে ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসেন: ইকবাল হোসেন

মোঃ এরশাদ আলী ঃ- চট্টগ্রাম ২০শে সেপ্টেম্বর ২০২৫

ফুল দিয়ে চট্টগ্রাম বন্দর ল্যাসিং আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের নবনিযুক্তদের বরণ করেন সংগঠনের নেতারা।

চট্টগ্রাম: ‘এনসিটি নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে বিদেশিদের দেওয়ার জন্য। আমরা অন্তবর্তী সরকারকে অনুরোধ করবো বিগত ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

বিদেশি কোনো কোম্পানিকে বন্দর দেবেন না। ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দেবেন না।

চট্টগ্রাম বন্দর বর্তমানে যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে পরিচালিত হবে। এনসিটি বিদেশিদের দিয়ে দিলে যদি চট্টগ্রাম বন্দর অচল হয়ে যায় তার দায়দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে, শ্রমিক-কর্মচারীরা নেবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্ট্র্যান্ড রোডের মিষ্টিমুখ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বন্দর ল্যাসিং আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সংগঠন সভাপতি মো. ইকবাল হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এক মুহূর্তের জন্য বন্দর বন্ধ হতে দিইনি, দেব না।

কারণ চট্টগ্রাম বন্দর বাংলাদেশের হৃদপিণ্ড। বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাব, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিন। জাতীয় অর্থনীতিতে বন্দরের শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বার্থওয়ারি শ্রমিকদের কিছু দাবি বাকি আছে। আমরা কিছু দাবি পূরণ করেছি। দাবিগুলো লিখিতভাবে অ্যাসোসিয়েশনকে জানাবো। যাতে বন্দরে শ্রম অসন্তোষ না হয়। বিগত সরকার ১৭ বছর বন্দরের শ্রমিক নেতাদের গলা চেপে ধরেছে। তাদের কথা বলতে দেয়নি। তারা এক সংগঠনের নামে শ্রমিক নেতাদের কণ্ঠরোধ করে একদলীয় শাসন কায়েম করেছিল। তারা এখন বন্দর ছেড়ে পালিয়েছে। আমরা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে বন্দর সচল রেখেছি।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, বন্দরের ল্যাসিং আনল্যাসিং শ্রমিকরা অনেকভাবে অবহেলিত।  বার্থ অপারেটররা কালক্ষেপণ করে ন্যায্য পাওনা দিতে চায় না। আপনারা ভালো হয়ে যান। আমাদের ন্যায্য পাওনা দিয়ে দেবেন। আমাদের সেফটি সরঞ্জাম, পরিচয়পত্র দেবেন। আট ঘণ্টায় ২৫ কনটেইনারের বেশি লোড আনলোডকে প্রোডাকশন বলা হয়। আমাদের প্রাণের দাবি ল্যাসিং শ্রমিকদের প্রোডাকশন অবশ্যই দিয়ে দিতে হবে।

তিনি বলেন, বন্দরের নব্বই শতাংশ রাজস্ব আয় হয় কনটেইনার বার্থের ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের হাত দিয়ে। সেই শ্রমিকরা অবহেলিত। আমরা এক মায়ের সন্তান হিসেবে ঐক্যবদ্ধভাবে সব দাবি আদায় করবো।

তিনি বার্থ অপারেটরদের শ্রমিকদের সেফটি পোশাক, বর্ষাকালে রেইন কোট, শীতে শীতকালীন পোশাক দেওয়ার দাবি জানান।

নবনিযুক্তদের শপথবাক্য পাঠ করান সংগঠন সভাপতি মো. ইকবাল হোসেন। শপথ নিয়েছেন নবনিযুক্ত কার্যকরী সভাপতি মো. লিয়াকত আলী, সহ-সভাপতি মো. সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন, প্রচার সম্পাদক মো. শহিদুল্লাহ ও কার্যকরী সদস্য জামাল উদ্দিন।

ফুল দিয়ে তাদের বরণ করেন সংগঠনের নেতারা।

দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com