বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

বহুল প্রতীক্ষার শেষে প্রথমবারের মতো গঠিত হলো ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কমিঠি, রাজপথে আনন্দ র‍্যালী

বহুল প্রতীক্ষার শেষে প্রথমবারের মতো গঠিত হলো ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কমিঠি, রাজপথে আনন্দ র‍্যালী

মহিউদ্দিন সাগর ঃ- চট্টগ্রাম 

চট্টগ্রামে বহু বছর ধরে প্রতীক্ষার প্রহর গুনার পর এই প্রথমবারের মতো গঠিত হলো ১২নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি। আব্দুল খালেক নান্টুকে আহবায়ক ও আব্দুল্লাহ আল মামুন জুয়েল মির্জাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত বুধবার নগরীর পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল ও সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নবগঠিত এই কমিটির সাংগঠনিক আত্মপ্রকাশ করাওয়ার্ড হয়। প্রথমবারের মতো গঠিত কমিটিতে দীর্ঘ দেড় যুগ ধরে নিপীড়িত নেতাকর্মীদের মূল্যায়ন পরিলক্ষিত হয়। প্রথমবারের মতো কমিটি ঘোষনাকে উপলক্ষ করে শনিবার (১৩ই সেপ্টেম্বর) মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানাতে এসময় আনন্দ মিছিলে মেতে উঠে সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচিটি।

এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল বশর। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল খালেক নান্টু, সদস্য সচিব আব্দুল আল মামুন জুয়েল মির্জা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, আল-আমীন বাবু, ফারুক খান, মোহাম্মদ ইয়াকুব, কমিটির সদস্য আনিসুল ইসলাম সজিব, মোহাম্মদ রিদয়, রেজাউল করিম রুবেল, আবির ইমন, ইমরান হোসেন ও কমিটির অন্যান্য সদস্যসহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com