বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

লোহাগাড়ার কৃতি সন্তান আব্দুর রহিম “রাশিয়া সরকারের আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২৫’এ

লোহাগাড়ার কৃতি সন্তান আব্দুর রহিম “রাশিয়া সরকারের আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২৫’এ

প্রতিবেদন মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)

বাংলাদেশের স্বনামধন্য প্রফেশনাল বাইক স্ট্যান্ড ও ব্লগার আব্দুর রহিম রাশিয়া সরকারের বিশেষ আমন্ত্রণে যোগ দিতে যাচ্ছেন মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২০২৫’-এ।
আগামী (১৫ সেপ্টেম্বর) তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন, আর ১৭ থেকে ২১ সেপ্টেম্বর নিঝনি নোভগোরদ শহরে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক উৎসব যেখানে তিনি স্পোর্টস ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বাইক স্ট্যান্ড ও ব্লগার আব্দুর রহিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ( লোহাগাড়া সদর) ইউনিয়ন এর ২নং ওয়ার্ড পোষ্ট অফিস রোড নুরুল আমিনের পুত্র৷

রাশিয়া সরকার তার যাওয়া-আসা, থাকা ও খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতা, ক্রীড়াবিদ, উদ্যোক্তা, বিজ্ঞানী ও শিল্পীদের সমন্বয়ে আয়োজিত এই উৎসব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক বড় সম্মান। এই এসেম্বলির পাশাপাশি ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আব্দুর রাহিম অংশ নেবেন রিজিওনাল হসপিটালিটি প্রোগ্রামে, যেখানে তাকে স্বাগত জানাবে ইভানোভো রিজিওন, যা প্রাকৃতিক সৌন্দর্য, টেক্সটাইল শিল্প, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত। এ সফরের আগে তিনি রাশিয়ান ফেডারেশনের চট্টগ্রামস্থ সম্মানিত কনসাল জেনারেল আর্কিটেক আশিক ইমরান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ অভিজ্ঞতাকে জীবনের একটি বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
আব্দুর রাহিম কেবল একজন স্ট্যান্ড ও ব্লগারই নন, তিনি রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির কমিউনিটি সার্ভিস ডিরেক্টর হিসেবেও সক্রিয়, নিরাপদ ড্রাইভিং, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করে নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান প্রশংসিত। একজন তরুণ ক্রীড়াবিদ, ব্লগার ও সামাজিক কর্মী হিসেবে তার এই আন্তর্জাতিক প্রতিনিধিত্ব দেশের ভাবমূর্তি নিঃসন্দেহে উজ্জ্বল করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com