বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

লোহাগাড়া সংবাদ কর্মীদের সাথে উপজেলা ইউএনও মতবিনিময় সভা সম্পন্ন

লোহাগাড়া সংবাদ কর্মীদের সাথে উপজেলা ইউএনও মতবিনিময় সভা সম্পন্ন

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম ( প্রতিনিধি)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সুঘটিত লক্ষ্যে লোহাগাড়া সংবাদ কর্মীদের সাথে উপজেলা ইউএনও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সোমবার (০১আগষ্ট) বিকেল ৪ঘটিকার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বয় সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রমে গতি আনতে করণীয় নির্ধারণ ও সমস্যা সমাধানের দিক নির্দেশনাও দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম (ইউএনও) বলেন,অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে ইউপি সদস্য এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি ইভটিজিং, মাদক, জুয়াসহ সকল অপরাধ প্রতিরোধে কাজ করবে।

এসময়ে তিনি আরো বলেন, সকল ধরণের নাগরিক সেবা পাচ্ছেন আজ থেকে আমার লোহাগাড়া ডট কম ওয়েবসাইট লিংক থেকে৷ পরিবেশ সুরক্ষার জন্যে লোহাগাড়া যানযট নিয়ন্ত্রণের ব্যবস্হা,মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধ, অবৈধ বালু স্তুুপসহ সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা ইউএনও’র আইনানুগত ব্যবস্হা থাকবে৷

এসময়ে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন এর লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক আজাদী অনলাইন মাল্টিমিডিয়া লোহাগাড়া প্রতিনিধি এম. দলিলুর রহমান, দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা, দৈনিক বাংলাদেশ বুলেটিন লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মনির আজাদ, আনন্দ টিভি ও দৈনিক আমার দেশ লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান সহ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com