বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

৪টি পলিথিন ফ্যাক্টরিকে ৫ লক্ষ টাকা জরিমানা- র‍্যাব-৭

৪টি পলিথিন ফ্যাক্টরিকে ৫ লক্ষ টাকা জরিমানা- র‍্যাব-৭

মিডিয়া সেন্টার ঃ- র‍্যাব-৭ চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং বাকলিয়া এলাকায় র‍্যাব-৭,জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান ‘‘উৎপাদন নিষিদ্ধ পলিথিন” জব্দসহ চারটি প্রতিষ্টান’কে ৫ লক্ষ টাকা জরিমানা।

র‍্যাব, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং বাকলিয়া থানা এলাকায় অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক অদ্য ২৫ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১১০০-১৪০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এবং কোতোয়ালী থানাধীন রসূল মার্কেট এলাকায় যৌথ ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে ৫টি অবৈধ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্টানকে ৫ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমান উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দসহ ১টি কারখানা ভ্রাম্যমান আদালত কর্তৃক সীলগালা করা হয়।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা মাসুমা আক্তার কনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব ৭, চট্টগ্রাম এর একটি অভিযান দল উক্ত অভিযান পরিচালনা করে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।

র‍্যাব-৭, চট্টগ্রাম, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত ০৫টি প্রতিষ্ঠানকে জরিমানাকৃত ০৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং জব্দকৃত উৎপাদন নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com