বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

অপপ্রচারের বিরুদ্ধে ক্রিড়া সংগঠক এস এম চিশতীর সংবাদ সম্মেলন

অপপ্রচারের বিরুদ্ধে ক্রিড়া সংগঠক এস এম চিশতীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদন,লোহাগাড়া( চট্টগ্রাম)

পারিবারিক জমি সংক্রান্ত শত্রুতার জেরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে আজ(শনিবার) ২৩আগষ্ট দুপুর ২ ঘটিকার সময়ে কিংস এ্যারেনা লোহাগাড়া টার্প এর একটি হল রুমে ক্রিড়া সংগঠক এস এম চিশতীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷

সংবাদ সম্মেলনে এসএম চিশতী জানান,আমি ক্রীড়া ও মানবিক কর্মী এস এম চিশতী গতবছর মিথ্যা মামলার স্বীকার হয়েছিলাম যা গতবছর মীমাংসিত, লোহাগাড়ার ছাত্রজনতা,বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন, সচেতন মহল, শিক্ষক সমাজ,রাজনৈতিক ব্যাক্তবর্গ সকলে প্রতিবাদ করে গতবছর আমাকে দেওয়া মামলাটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হিসেবে স্বীকৃতি দিয়েছে।যে মামলায় আমার মতো আরো শতাধিক নিরহ মানুষ রয়েছে।বিএনপির ১৭ জন জামায়াতে ইসলামীর ১জন ব্যাক্তিও এই মামলায় আসামি।

তিনি আরো বলেন,আপনারা সকলে জানেন আমার পারিবারিক বিচারাধীন একটি জমি অসাধু একটি মহল জোটপূর্বক দখল করতে চাইলে আমি পুলিশ ও সেনাবাহিনী আশ্রয় নিয়েছিলাম।যার কারণে এই অসাধু মহল আমাকে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় হয়রানির করার বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। আমি জুলাই আন্দোলনকে সমর্থন করার বিভিন্ন দালিলিক প্রমাণ থাকা স্বত্বেও আমার বিরুদ্ধে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হয়রানি চেষ্টা চালিয়ে যাচ্ছে যা ভিত্তিহীন ও মনগড়া।এদেশের আমজনতা অন্যায় অনিয়ম,জুলুম, অত্যাচার থেকে রক্ষা পেতে জুলাই আন্দোলন করেছে কিন্তু কিছু স্বার্থবাজ মানুষ নিজের স্বার্থের জন্য জুলাইকে পুজি করে নিরহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।যা জুলাইয়ের লক্ষ উদ্দেশ্য বিরোধী।এ বিষয়ে ছাত্রপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। গতবছর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ক্রীড়া সংস্থা গঠনের নির্দেশ আসলে আমি আমার ক্রীড়ার বিভিন্ন সার্টিফিকেট জমা দিয়ে যোগ্যতার স্বাক্ষর রেখে ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে মনোনীত হয়েছি।এক বছরে লোহাগাড়ার ক্রীড়াঙ্গনে অতীতের তুলনায় ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রেখেছি রেখে যাচ্ছি।আমার হাত ধরে অনেক টুর্ণামেন্ট সমাপ্ত হয়েছে।লোহাগাড়ার যুব সমাজকে মাদকমুক্ত করতে ও ক্রীড়ার মানোন্নয়নে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করে কাজ করে যাচ্ছি। আমার এই জনকল্যাণমূলক কাজে বাধা দিতে আমাকে ষড়যন্ত্র মূলক মিথ্যে মামলায় হয়রানি করা হচ্ছে। এধরণের মিথ্যা মামলার বিরুদ্ধে প্রিয় লোহাগাড়াবাসীকে সোচ্ছার হওয়ার আহ্বান জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com