বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

সন্তান প্রতিপালনের পদ্ধতি ও সুন্দর পরিবার গঠনের জন্য যুগোপযুগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে
সন্তান প্রতিপালনের পদ্ধতি ও সুন্দর পরিবার গঠনের জন্য যুগোপযুগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাবুল হোসেন বাবলা :২৫ জুলাই (চট্টগ্রাম)

“Process of Parenting” এর উপর দিনব্যাপী ব্যতিক্রম আয়োজনে দক্ষিণ হালিশহরের আল-হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষক মোঃ আলমগীরের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষনে
আলোচক অতিথি হিসেবে প্রশিক্ষণ ও পরামর্শ মূলক বক্তব্য রাখছেন বন্দর থানা সরকারি প্রাথমিক শিক্ষা সমন্বয়কারী আব্দুল হাকিম চৌধুরী,
প্রশিক্ষণে সমাপনী ও সারমর্ম জানিয়ে বক্তব্য রাখেন পতেঙ্গা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাকারিয়া হোসাইন, শুরুতে ছাত্র শিক্ষকের উপর আলোচনা করেন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ার, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংলিশ শিক্ষক মোঃ ওমর ফারুক, তরুণ সাংস্কৃতিক সংগঠক ও মুসলিম এইডের কর্মকর্তা মোঃ ওসমান গনি।

সামাজিক নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী এডভোকেট মোঃ শাহেদ, শিক্ষা সংগঠক হাজী মোঃ আব্দুল জব্বার, শিক্ষা সংগঠক ডাঃ মোঃ কামাল উদ্দিন,অনুষ্ঠান উদ্যোক্তাদের মধ্যে পরিচালক মোঃ হারুন উর রশীদ, সমন্বয়কারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আল- নোমান, আজহারুল ইসলাম ও মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবার ও‌ সমাজে সন্তান প্রতিপালনের পদ্ধতি ও সুন্দর পরিবার গঠনের জন্য যুগোপযুগী বাস্তব মুখি নৈতিক শিক্ষা ও মানসিক শক্তি এবং জীবন – মান উন্নয়নে আত্ম সামাজিক নিরাপত্তার উপর জোর।
এছাড়া পরিবারের ও সমাজে অনৈতিক , অকল্যাণ এবং প্রজন্ম নষ্ট হওয়া প্রকল্প সমূহ থেকে সবাইকে সর্তক থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মোঃ সাহিদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, জাগ্রত বিবেক কে ভালো ও আলোকিত কাজে ব্যবহার করে পরিবার, সমাজ – দেশ গড়তে চাই।
আসুন আমরা সবাই একটি সুন্দরে খোঁজে আত্ম সামাজিক উন্নয়নে অংশীদার হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়েছে।
এতে বন্দর ইপিজেড পতেঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিকের উপরে অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com