বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

চাঁদাবাজি প্রতিরোধে সিএমপি”র সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চাঁদাবাজি প্রতিরোধে সিএমপি”র সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ১৭ই জুলাই

চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই ২০২৫ বিকাল ৩.৩০ মিনিটে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম।

উক্ত সভায় চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন স্টেইক হোল্ডারদের সাথে আলোচনা করা হয়। আলোচনাকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকা, ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় পুলিশ কমিশনার উপস্থিত প্রতিনিধিদের সুপারিশ ও প্রস্তাবনা ধৈর্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করার বিষয়ে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় সিএমপি কমিশনার বলেন,

”শুধু অপরাধ থেকেই নাগরিকদের সুরক্ষা দিলে চলবে না, নাগরিকদের নিকট থেকে অপরাধজনিত ভীতি দূর করতে হবে।” নিরাপত্তাহীনতার বোধ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখার লক্ষ্যে পুলিশ নানার রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। তিনি আরো বলেন, অপরাধীদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি করলে পক্ষপাতহীনভাবে চাঁদাবাজি প্রতিরোধ করার তিনি জন্য মহানগরীরর সকল থানার অফিসার ইনচার্জ’দেরকে নির্দেশ প্রদান করেন এবং কারো কোন দলীয় পরিচয়ে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ ছিনতাইকারী, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজদের তালিকা তৈরী করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে সিটিজেন ফোরাম, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন স্টেইক হোল্ডারদের সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করে নিরলস ভাবে কাজ করার জন্য থানা ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট প্রধান এবং সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি চট্টগ্রাম মহানগরীকে একটি সত্যিকারের জনবান্ধব পুলিশিং এর মডেল হিসেবে তৈরী করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএমপি’র বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, সিটিজেনস্ ফোরামের নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com