রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

সীতাকুণ্ডে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ ‘কোহিনূর স্টিল’ শিপ ব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ

সীতাকুণ্ডে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ ‘কোহিনূর স্টিল’ শিপ ব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ

ডেক্স নিউজ চট্টগ্রাম , ২৫ জুন ২০২৫:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলী মৌজায় বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা ‘কোহিনূর স্টিল’ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে চালানো এ অভিযানে প্রতিষ্ঠানটির অফিসসহ দুটি ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন, খুঁটি ও কাঁটাতারের ঘেরা পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অনুমোদন ও ইজারা ছাড়াই বনভূমির ওপর দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। এ সংক্রান্ত একাধিক নোটিশ দেওয়ার পরও দখল না ছাড়ায়, জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ও মো. মঈনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর একটি দল, র‍্যাব, পুলিশ, আনসার, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা অভিযানে অংশ নেয়।
তুলাতুলী মৌজার বি.এস. খতিয়ান নম্বর ০১ এবং দাগ নম্বর ৪৯৪ অনুযায়ী উক্ত জমি গেজেটভুক্ত বনভূমি হওয়ায় সেখানে জাহাজ ভাঙা ইয়ার্ড স্থাপন বৈধ নয়। অতীতে কখনোই এই দাগে শিল্প প্রতিষ্ঠানের ইজারা দেওয়া হয়নি। এমনকি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, রাজা কাশেম ও তার স্ত্রীর নামে বরাদ্দ চেয়ে করা আবেদনও নামঞ্জুর করে জেলা প্রশাসন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদিত সাতটি শিল্পমৌজায় শিল্পকারখানা স্থাপনের অনুমতি রয়েছে, কিন্তু তুলাতুলী অঞ্চল এসবের অন্তর্ভুক্ত নয়; এটি বনভূমি। সে কারণে পরিবেশ রক্ষায় ও আইন অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসন এই অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। উচ্ছেদ শেষে জমিটি সরকারের হেফাজতে নেওয়া হয় এবং পুনরায় দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com