শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য আটক, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য আটক,উদ্বার ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম

মোঃ মিজান ( চট্টগ্রাম) 

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

গত( ১৯শে জুন) বৃহস্পতিবার লোহাগাড়া থানায় কর্মরত এসআই (নি.) মো.কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারের নিমিত্ত বিশেষ অভিযান ডিউটি করাকালীন চুনতি বাজারে অবস্থানকালে পটিয়া থানা সূত্রে সংবাদ পান ১০/১২ জন ডাকাত পটিয়া থানা এলাকায় ডাকাতি করে ডাকাতির মালামাল এবং আগ্নেয়াস্ত্রসহ চকরিয়ার দিকে রওনা দিয়েছে।

সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগাড়া থানাধীন চুনতি বন বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন। চেকপোস্ট করাকালীন এক পর্যায়ে সকাল ৮:৩০ মিনিটে একটি সিঙ্গেল কেবিন পিকআপ (রেজিঃ নং-চট্ট মেট্রো-১১-৮৮৫৩) তল্লাশির সময় ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো,( ১)আবুল কাশেম ওরফে জামাই কাশেম, পিতা-নুরুল আলম, সাং-পশ্চিম কাথারিয়া, থানা-বাশঁখালী, জেলা-চট্টগ্রাম,(২) ছাদেকুর রহমান, পিতা-মৃত জেবল হোসেন, সাং-ফুলতলা, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, (৩) কামাল, পিতা-মো. মাসুক, সাং-চকরিয়া বাজার পাড়া, ১নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা,( ৪) কেফায়েত হোসেন, পিতা-মৃত আলমগীর ফারুক, সাং-পূর্ব বড় ভেওলা, সিকদার পাড়া, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

আটক আবুল কাশেম ওরফে জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, সিঁধেল চুরিসহ অন্যান্য ধারায় ডজন খানেক মামলার তথ্য পাওয়া যায়। আটক কামালের বিরুদ্ধে অস্ত্র এবং সিঁধেল চুরির দুইটি মামলা রয়েছে।

আটককৃতদের হেফাজত থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, ১টি টিপছুরি, ২টি চাকু, ১টি লোহা কাটার কাঁচি, ২টি শাবল, ২টি ধারালো দা, ১টি টর্চলাইট, নগদ ১৬হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল, একটি পোর্টেবল হার্ডডিস্ক এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, পটিয়া থানা কর্তৃক ১টি মোবাইল ফোন, ১টি মানকি ক্যাপ ও কালো ব্যাগ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা পটিয়া থানা এলাকার ফকিরপাড়ায় ডাকাতি করে মালামালসহ কক্সবাজারের দিকে পালাচ্ছিল। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্তে পটিয়া থানার মামলা নং ২৫, তারিখ: ২০/০৬/২০২৫ খ্রি. ধারা- ৩৯৫/৩৯৭ দন্ডবিধি ও লোহাগাড়া থানার মামলা নং ১৩, তারিখ: ১৯/০৬/২০২৫ খ্রি. ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19(A) 19 (f) রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com