সোমবার, ১১ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

লোহাগাড়ায় যৌথ অভিযানে ডাকাতদলের সদস্য আটক উদ্ধার অস্ত্রসহ, কার্তুজ, রানদা

লোহাগাড়ায় যৌথ অভিযানে ডাকাতদলের সদস্য আটক উদ্ধার অস্ত্রসহ,কার্তুজ,রানদা

মিজানুর রহমান , লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদ নাছির (৩৮) নামের এক ডাকাত দলের সদস্য আটক হয়েছে।

সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লোহাগাড়া ইউনিয়নের রশিদার পাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ডাকাতকে আটক করে থানা নিয়ে আসা হয়৷ পরে আটককৃত মোহাম্মদ নাছিরকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে রাত ১:৩০ মিনিট থেকে ২:৩০ পর্যন্ত তল্লাশি চালিয়ে এক নালা বন্ধুক ১টি, কার্তুজ ২ রাউন্ড,রানদা ১টি উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতদলের সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের মৃত বশির আহমদের পুত্র।

লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রাঈম জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিম প্রেরণের মাধ্যমে লোহাগাড়া রশিদার পাড়া এলাকা হতে বড়হাতিয়ার কুখ্যাত ডাকাত দলের সদস্য (তৌহিদ গ্রুপ) মোহাম্মদ নাছির (৩৮)কে ইয়াবা সেবন অবস্থায় ২১:১৫ ঘটিকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে আটক করা হয়। পরে উক্ত ডাকাতকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়ি তল্লাশি করে ১টি এক নালা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজ ও ১টি রানদা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মোহাম্মদ নাছির (৩৮)কে আটক করা হয়। অস্ত্র মামলা আাইনে একটি মামলা রুজু করা হয়েছে। তার সাথে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com