শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান এর লক্ষ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় অভয়নগর  থানা পানি কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।

ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান এর লক্ষ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় অভয়নগর  থানা পানি কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।

মোল্লা হাবিবুর রহমান হাবিব ঃ- নওয়াপাড়া যশোর

অভয়নগর থানা পানি কমিটির এক জরুরি মতবিনিময় সভা গতকাল সোমবার সন্ধায় নওয়াপাড়া ইনিস্টিটিউট অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। অভয়নগর থানা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ  আব্দুল  মোতলেব সরদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানা পানি কমিটির সহ সভাপতি মোঃ আক্তার উজ্জাম,অভয়নগর থানা পানি কমিটির দপ্তর সম্পাদক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্যা হাবিবুর রহমান (হাবিব),পানি কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম,পানি কমিটির সদস্য বিকাশ চন্দ মল্লিক,পানি কমিটির সদস্য প্রপেসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। মতবিনিময় সভার সভাপতি মোতলেব সরদার বলেন ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধানের লক্ষ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন বৃষ্টি ধেয়ে আসছে এখনও আমডাঙ্গা খালের জমি অধীগ্রহনের কাজ হয়নি। সেনাবাহিনীর তত্বাবধানে আজও টেকা নদী, হরি নদী, আপার ভদ্রা নদী, শ্রী নদীর ৮৪ কিঃ মিঃ নদী আজও খনন শুরু  হয়নি। ভবদহে পানি সেচের জন্য আরো ৬ টি পাম্প বাড়ানোর ব্যাবস্থা করা হয়নি। বিলগুলিতে টি আর এম চালু হয়নি। ভবদহের সামগ্রিক বিষয়ে অভয়নগর পানি কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্রুত উক্ত সম্যার সমাধানের জন্য সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত ভবদহ সমস্যার সমাধান করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com