রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নওয়াপাড়া পৌর সভার তালতলায় শ্নশান রোডে ড্রেনের উপর ঢাকনি দিয়ে রাস্তা পিচ করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত। 

নওয়াপাড়া পৌর সভার তালতলায় শ্নশান রোডে ড্রেনের উপর ঢাকনি দিয়ে রাস্তা পিচ করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত। 

মোল্লা হাবিবুর রহমান হাবিব ঃ- নওয়াপাড়া অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে গুরুত্বপূর্ণ সরকারি সড়ক দ্রুত সংস্কার এবং ড্রেনের ওপর ঢাকনা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৩ জুন) সকালে যশোর-খুলনা মহাসড়কের তালতলা বাজার সংলগ্ন অংশে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে’—এই স্লোগানে দুই ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা বলেন, নওয়াপাড়া পৌরসভার আওতাধীন ২০ ফুট চওড়া এ সড়কের মাঝখানে নির্মিত ১০ ফুট প্রশস্ত খোলা ড্রেন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ঢাকনা বা স্ল্যাব বসিয়ে ড্রেন ঢেকে রাস্তাটি পিচ করে জনগণের চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়।তারা অভিযোগ করেন, ড্রেন খোলা থাকায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন শিশু কিশোর পথচারীরা ও যানবাহন চালকেরা। দাবি পূরণ না হলে পৌরসভা ঘেরাও এবং প্রয়োজনে রেলপথ ও মহাসড়ক অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পৌরসভার উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জীবন-যাত্রা স্বাভাবিক রাখা।’মানববন্ধনে সভাপতিত্ব করেন, পৌরসভার সাবেক কাউন্সিলর জাহানারা বেগম। এতে আরও বক্তব্য দেন– সাবেক কাউন্সিলর সরদার জাকির হোসেন, শ্রমিকদল , কৃষকদল নেতা আশরাফুল ইসলাম, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস – মোল্যা হাবিবুর রহমান (হাবিব), ও বিএনপির স্থানীয় নেতা খোকন তরফদার, এস এমডি অপু,জাকির হোসেন, ইসরাফিল বিশ্বাস, ডাবলু, ইনতাজুল ইসলাম, প্রমুখ নেতৃবৃন্দ ।বক্তারা বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়ক ও ড্রেন সমস্যার দ্রুত সমাধান ও ড্রেনের উপর পিচের রাস্তা করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com