রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম) 

উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

১ এপ্রিল( মঙ্গলবার) অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা( ৩টার) দিকে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

পরে বিদ্যালয়ের হল রুমে কেক কাটা, সভাপতি, প্রধান অতিথি,বিশেষ অতিথি, প্রাক্তন ও বর্তমান শিক্ষক বৃন্দের আসন গ্রহন ও অতিথিদের ফুলের তোড়া ও মাল্যদান,সভাপতি কর্তৃক অতিথিদের ক্রেষ্ট প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব, বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ড. মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহাম্মদ ইসমাঈল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক সমাজসেবক আলহাজ্ব ফজল আহমদ হারুন।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী ও প্রচার সম্পাদক জাবের মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক খালেদ হোসাইন, প্রাক্তন শিক্ষার্থী, লোহাগাড়া উপজেলা প্রাক্তন স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ আবদুল কায়য়ুম, শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, এডভোকেট চন্দন দাশ, প্রাক্তন শিক্ষার্থী,সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস এন্ড বেকার্স এর চেয়ারম্যান সাইফুল ইসলাম, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, প্রশান্ত দাস, ডাক্তার মোহাম্মদুল হক মেজবাহ, প্রকৌশলী রতন দাস, মাস্টার মোহাম্মদ নবী চৌধুরী, হারুন অর রশিদ চৌধুরী,আবুল হাসেম, হাকিম বকসু, মাস্টার শামসুল আলম, প্রকৌশলী কামাল হোসেন সেলিম, মাস্টার মোহাম্মদ ইলিয়াস, প্রফেসর মোর্শেদ আলী, মাস্টার ফরিদ আহমদ, আব্দুল বাকি চৌধুরী,আমানুল হক মেম্বার, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন,
মোহাম্মদ আলমগীর, সঞ্জয় মিত্র, এডভোকেট রঞ্জয় মিত্র,মুহাম্মদ রাসেল, মোহাম্মদ ইমরান, তাজ উদ্দীন, মোস্তফা ইমতিয়াজ চৌ,মোহাম্মদ সেলিম প্রমুখ।

পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা শৈশবের স্মৃতি ভাগাভাগি করেছেন। পুনমিলনীতে ৬২ বছরের পুরোনো স্কুলটিতে এসেছেন বর্তমান, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা। সুন্দর মুহূর্ত কাটাতে আনন্দে মাতোয়ারা হয়েছেন সকলেই।

উক্ত পূনর্মিলনীটি বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের ফাঁকে কেউ কেউ দলবদ্ধ হয়ে ছবি তুলেছেন, কেউ আবার আড্ডায় গল্পে মেতেছেন। বিদ্যালয়ের পুনর্মিলনীতে সকলে একসাথ হয়েছেন বিদ্যালয় মাঠে। একে অপরের সাথে সাথে পুরনো স্মৃতি ভাগাভাগি করেন।

র‌্যাপেল ড্র, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল প্রাক্তন শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com