বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

কলাউজান ইউনিয়নে’র উদ্যেগে বিএনপি’র ইফতার মাহফিল ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলাউজান ইউনিয়ন’র উদ্যেগে বিএনপি’র ইফতার মাহফিল ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মিজান ঃ-  লোহাগাড়া চট্টগ্রাম ২২শে মার্চ ২০২৫ ইং

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে ইফতার মাহফিল ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যেগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

২২ই মার্চ (শনিবার )বিকেলে কলাউজান ডা.এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।

কলাউজান ইউনিয়ন বিএনপি আহবায়ক ফজলে এলাহী ফজলু চৌধুরী সভাপতিত্বে, লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম (শহিদ)’র সঞ্চালনায় ইফতার মাহফিল,ও কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবু সেলিম চৌধুরী, সহ-সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল।

সভায় আরো উপস্থিত ছিলেন,আমিনুল ইসলাম ইসলাম-সদস্য সচিব কলাউজান ইউনিয়ন বিএনপি, আবুল হাসেম পদুয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব,লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, তাজুল ইসলাম মিশকাত, সাবেক যুগ্ম-আহবায়ক হেমায়ত উল্লাহ মানিক। উপজেলা ও ইউনিয়ন
বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল,কৃষকদল,ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনেরনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন জানান, দলের জন্যে ত্যাগী কর্মীদের গুরুত্ব অপরিসীম। বিএনপি যে গণমানুষের দল আজ কলাউজানবাসী তার প্রমাণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড ও ইউনিয়নকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন,সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আর্জি রাখেন সকলের নিকট ।

পরিশেষে মোনাজাত পরিচালনা করেন,জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম-আহবায়ক,হাফেজ সেলিম উদ্দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com