বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লোহাগাড়ায় ভিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লোহাগাড়ায় ভিক্ষোভ মিছিল

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল করেছে জনসাধারণ ।

২১মার্চ (শুক্রবার) জুমার নামাজ শেষে লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেষ্ট চৌধুরী প্লাজা মাঠে পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে পথসভায় বক্তব্যে উপজেলা প্রতিনিধী তানবীর রহমান বলেন,পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নাগরিক কমিটি মো: সাব্বির – মুখ্য সংগঠক, দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মো: সাদমান গাজী- মুখ্য সংগঠক, দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মো: ওয়ালিদ- মুখ্য সংগঠক, দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পিয়াল হাসান, সাইমুন, আবির, তাকিব প্রমূখ।
বিক্ষোভ মিছিল শেষে ইসরায়েলের পতাকা পুড়ে ক্ষোভ প্রকাশ করে লোহাগাড়ার সর্বস্তরের জনতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com