বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ড ও বনবিভাগের অভিযান।

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ড ও বনবিভাগের অভিযান।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ( ৮নং) ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় বালু উত্তোলন করছিলপ্রভাবশালীরা। পুর্বে থেকে এ বালু উত্তোলন বন্ধ হলেও কিছুদিন ধরে বালু উত্তোলন পুরনো রুপে আবারো শুরু হয়।

বৃহস্পতিবার (২০মার্চ) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

সাতগড় লম্বাশিয়া পাহাড়ি এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এ সময় উত্তোলিত বালুর স্তুপগুলো মিশিয়ে দেয়া হয়েছে এবং ৫টি রাস্তা কেটে দিয়ে বালু উত্তোলনে গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে উপস্হিত ছিলেন,পদুয়া সহকারি বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান,ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, সাতগড় বিট অফিসার মহসিনসহ থানা পুলিশের সদস্য,আনসার ও বনবিভাগের সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লম্বাশিয়া বালু উত্তোলন এলাকায় বনবিভাগ কে সাথে নিয়ে অভিযান করা হয়। কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উত্তোলিত বালুর স্তুপগুলো মিশিয়ে দেয়া হয়েছে এবং ৫টি রাস্তা কেটে দিয়ে বালু উত্তোলনে গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে মামলার জন্য চুনতি রেঞ্জকে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com