রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ধর্ষণ রোধ করতে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই: ছাত্রসেনা সীতাকুণ্ডের মানববন্ধনে বক্তারা

ধর্ষণ রোধ করতে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই: ছাত্রসেনা সীতাকুণ্ডের মানববন্ধনে বক্তারা

মেজবাহ উদ্দিন ঃ- সীতাকুণ্ড

সারাদেশে চলমান ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে সীতাকুণ্ডের বানুরবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, ধর্ষণ রোধ করতে হলে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই।
শুক্রবার (১৪ মার্চ) অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মতো ঘটনা ঘটছে, যেগুলো বন্ধ হওয়া উচিত। ধর্ষক ও নিপীড়কদের উপযুক্ত বিচার করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশের মানুষ একমত। অপরাধী যেই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীরা যাতে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও সহিংসতার শিকার না হতে হয় সে জন্য যা করা দরকার সরকারকে করতে হবে। ধর্ষণ রোধ করতে হলে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই। বক্তারা যেকোনো নারী নির্যাতনের ক্ষেত্রে ৩ কর্ম দিবসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিতের আইন পাশ করার দাবী জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলার সভাপতি মুশফিক ইলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জিকুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুজিব উদ্দিন আল কাদেরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আ. ল. ম কায়সান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ ফাহিম।
এই সময় আরো উপস্থিত ছিলেন যুল-ইয়ামিনের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ওসমান সাব্বির, সীতাকুণ্ড ছাত্রসেনার দেলাওয়ার হোসাইন, নিজাম উদ্দিন মুবিন, জোবায়ের হোসাইন প্রমুখ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com