রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

পতেঙ্গায় পুলিশের উপর হামলা আটক – ২

সিএমপি’র পতেঙ্গা মডেল থানাধীন সী বিচ সংলগ্ন আউটার লিংক রোড এসএপিএল ডিপো হতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে আইন-শৃংখলা ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই/ইউসুফ আলীর সামনে দুই জন দুস্কৃতিকারী আসিয়া ত্রাস-সৃষ্টি করতঃ ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ২ জন

ডেক্স নিউজ ঃঃ- ১ লা মার্চ ২০২৫ ইং

জানা গেছে,

পতেঙ্গা মডেল থানায় এসআই (নিঃ)/ইউসুফ আলী সংগীয় ফোর্স সহ পতেঙ্গা সী বিচ সংলগ্ন আউটার রিং রোডে চেকপোষ্ট ডিউটি করাকালে ২৮/০২/২০২৫ইং তারিখ ১৯.১৫ ঘটিকায় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদ পাইয়া ড্রাই কং সংগীয় ফোর্স সহ গাড়ী নিয়ে ইউটার্ন হয়ে আসার জন্য গেলে এস আই/মোঃ ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানাধীন সী বিচ সংলগ্ন আউটার লিংক রোড এসএপিএল ডিপো হইতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে অবস্থান করে। এই সময় মোটর সাইকেল যোগে আসামী ১। সাইমন (২৭), ও ২।আলী ইমাদ @ তাফসির ইমাদ (২২) দ্বয় মোটর সাইকেল থামিয়ে বেআইনীভাবে ত্রাস সৃষ্টি করে এসআই/ইউসুফ আলীকে ভুয়া পুলিশ বলে ভয়ভীতি প্রদর্শন সহ তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এসআই/ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করিলে আসামীদ্বয় তাহাকে মারধর করে ভুয়া পুলিশ বলে আসামীদ্বয়ের পরিচিত দুস্কৃতিকারীদেরকে ঘটনাস্থলে জড়ো করে। ইতিমধ্যে সী বিচ এলাকায় টহলরত অফিসার ও ফোর্স এবং আশপাশের লোকজন এগিয়ে আসে। উত্তেজিত জনতা উক্ত আসামীদ্বয়কে ধৃত করে গনধোলাই দিলে আসামীদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। থানার অন্যান্য মোবাইল পার্টি দায়িত্বপ্রাপ্ত অফিসার সহ আশপাশের লোকজন এসআই/ইউসুফ আলীকে উদ্ধার করে। জনতা কর্তৃক আটক আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশীকালে এসআই/ইউসুফ এর নিকট হতে ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করে এবং আসামীর কাছে থাকা ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটর সাইকেল জব্দ করে। উক্ত ঘটনায় পতেঙ্গা মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২৫ ইং ধারা- আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধীত ২০১২) এর ৪/৫ রুজু করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com