বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

অভয়নগরের নওয়াপাড়া ইনষ্টিটিউটে মাদক প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত।

অভয়নগরের নওয়াপাড়া ইনষ্টিটিউটে মাদক প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত[checklist][/checklist]

অভয়নগর প্রতিনিধি- শামছুজ্জামান মন্টু

“মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি” এমনই স্লোগানে মাদক প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ডুমুরতলা নবজাগরণ সংঘের বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশন ও ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের আওতায় মাদক প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ভিডিও প্রদর্শন অভয়নগরের নওয়াপাড়া ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনষ্টিটিউটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুক্তেশ^রী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সমরেশ বৈরাগী। পল্লী ওয়েল ফেয়ারের পরিচালক এসএম নজরুল ইসলামের সার্বিক পরিচালনায় সকালের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন অভয়নগর উপজেলার বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু। বিকেলের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান। প্রশিক্ষণ কর্মসূচীতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজুল ইসলাম, সিআরসি সভাপতি আব্দুল মতলেব সর্দার, ব্রিটিশ কাউন্সিলের আর সি শেখ কামরুল হোসেন, ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের ডিএফ খোদেজা বেগম, সিলেট মেট্রোপলিটন ইনষ্টিটিউটের সহকারী অধ্যাপক প্রদীপ দে, প্রশিক্ষক ঢাকা আহ্ছানিয়া মিশন আমিরুজ্জামান (লিটন), সভাপতি ডুমুরতলা নবজাগরণ সংঘ অপূর্ব রায়, সাতগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সরস্বতী বাওয়ালী, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবপদ বিশ^াস, আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক বাওয়ালী, সুন্দলী এস.টি. স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিন্টু কুমার রায় প্রমূখ।

অভয়নগরে কবিদের মিলন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঃ
শামছুজ্জামান মন্টু, ভ্রাম্যমাণ প্রতিনিধি: গত শুক্রবার বিকাল ৫ টায় অভয়নগর উপজেলা চত্বরে কবি আজিজ সরদারের বাস ভবনে কবিদের মিলন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ডাঃ শিবপদ শুভর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আলহাজ আজিজ সরদার। এসময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব
ডাঃ শিবপদ শুভ সাবেক অধ্যক্ষ ভবদহ কলেজ অধ্যক্ষ মতলেব সরদার, উদযাপন কমিটির সদস্যরা হলেন এম, এম, নজরুল ইসলাম, বাবুল আহমেদ তরফদার, জেড এইচ রাজা, পিকুল ইসলাম,লুৎফর মোল্লা, প্রমূখো।

শামছুজ্জামান মন্

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com