রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চট্টগ্রাম ৩৮ নং ওয়ার্ড কলসি দীঘির পাড় শাখা জিয়া জাগরণ পরিষদ এর শুভ উদ্ভোধন

জিয়া জাগরণ পরিষদের আলোচনা সভায় এম এ আজিজ

নির্বাচিত সরকার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

জিয়া জাগরণ পরিষদের আলোচনা সভায় এম এ আজিজ

নির্বাচিত সরকার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। নির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা এখন জরুরি। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষাকবচ। আজ আমাদের সামনে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। আমরা যেন এই সুযোগ হেলায় না হারাই। আমাদেরকে পাহারাদার হয়ে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

তিনি শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দর কলসী দিঘীর পাড় রেলবিট এলাকায় জিয়া জাগরণ পরিষদ ৩৮ নং ওয়ার্ডের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ১৬ বছর দেশের জনগণের ওপর স্টিমরোলার চালিয়ে গেছে। সেই স্টিমরোলার উপেক্ষা করে বিএনপি দীর্ঘ সংগ্রাম করে মুক্ত পরিবেশ পেয়েছি। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা থেকে পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চালু করেছিলেন। ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়ে সংস্কারের কথা বলেছিলেন। বছর দুয়েক আগে আমরা ৩১ দফা দিয়ে সংগ্রাম করেছি। গত ১৬ বছরে আমাদের অসংখ্য নেতাকর্মীর প্রাণ গেছে, অনেকে কারাগারে গেছেন।

জিয়া জাগরণ পরিষদের সভাপতি মোহাম্মদ খাঁন সাহেবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোল্লা মো. সরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম,  বন্দর থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজ্বী মো. সালাউদ্দিন, হাজ্বী আব্দুল কুদ্দুছ সেন্টু, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজ্বী মো. হোসেন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দীন, বিএনপি নেতা মো. মহিউদ্দিন, আবু বকর বকুল, মো. ইলিয়াছ, শাহিদা খানম, হাজ্বী সালাউদ্দিন, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, বন্দর থানা ছাত্রদলের আহবায়ক আবু রায়হান চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের সভাপতি রিয়াজ উদ্দীন রাজু, কৃষকদলের সভাপতি সায়দুর রহমান রহিম, যুবদলের মো. আরিফ, মো. আলাউদ্দিন, মো. মিজান, শাহ আলম ফরাজী, বাদশা, মনা, মো. হোসেন, মো. ইলিয়াছ, ফাতেমা কাজল প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com