বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ।

আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

আলোচিত জসিম উদ্দিন হত্যাকাণ্ডের মূলহোতা নেজাম উদ্দিন দিপু (২৫) ও তার সহযোগী সিয়াম (২৫)-কে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। আজ ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুপুর ২:৩০টায় মূলজোতা নেজাম উদ্দিম দিপু ও তার কাছ থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক সহযোগী সিয়ামকে বন্দর থানাধীন চান্দারপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার চান্দারপাড়া সিটি কর্পোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিংকৃত বাসা-বাড়ির বর্জ্য, মেয়াদোত্তীর্ণ পঁচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল কুড়ানো, ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যাবসাকে কেন্দ্র করে টিজি কলোনিতে আধিপত্য বিস্তার নিয়ে এলাকার বাসিন্দা ১। নেজাম উদ্দিন দিপু (২৫) ও ২। সিয়াম (২৫)-সহ তাদের সহযোগীদের সাথে উক্ত এলাকার অপর বাসিন্দা জসিম উদ্দিন (২৫)-এর মধ্যে কিছুদিন আগে বিরোধ শুরু হয়।
উক্ত বিষয়কে কেন্দ্র করে গত ১৭/১২/২৪ইং রাত আনুমানিক ৮.২০ মিনিটের দিকে নেজাম উদ্দিন দিপু ও সোহাগ

বড় সোহাগসহ তাদের সহযোগী অজ্ঞাতানামা কয়েকজন টিজি কলোনির প্রবেশমুখে জনৈক রাখাল দাশের বিল্ডিংয়ের সামনে জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। আক্রমণের সময় নেজাম উদ্দিন দিপু ভিকটিম জসিমের গলায় ছুরিকাঘাত করে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর ভোর ৬:০০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com