রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ১০ই ডিসেম্বর ২০২৪

মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সবাই অধিকারের সুরক্ষায় এই প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে খাগড়াছড়িতে ৭৭ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারান খাইয়া জুন পহর ভবন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অংচিংনু মারমা।
মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর পার্বত্য অঞ্চলের বিশেষ প্রতিনিধি এম প্রজ্ঞা জ্যোতির মহাস্থবির এর সভাপতিত্বে কম্বাইন্ড হিউম্যান খাগড়াছড়ি জেলা কমিটির সহ সভাপতি সুবোধ কুমার চাকমার, সাংবাদিক চাইথোয়াই মারমা, সাধারন সম্পাদক চাইথোয়াই অং মারমা, সাংগঠনিক সম্পাদক উর্মি চাকমা, জুলহাস উদ্দিন, সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, মানবাধিকার মানুষের মৌলিক অধিকার। মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবার জন্য সমান । প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে । এক জন মানুষের বেঁচে থাকা এবং সমাজে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য । মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন দেশে মানবাধিকার কমিশনও গঠিত হয়েছে। মানবাধিকার কমিশন গঠন করার উদ্দেশ্য হলো কোথাও মানুষের অধিকার খর্ব হল কি না এ সব দেখা ও প্রতিকারের জন্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com