রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার

চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার

সৈয়দ মিজান সমরকন্দী:- চট্টগ্রাম

চট্টগ্রামে চোরাই ডিজেল ও মবিল ক্রয়-বিক্রয় ব্যবসায়ী ও ডিবি পুলিশের কথিত ক্যাশিয়ার পরিচয়ে প্রতি মাসে চট্টগ্রাম এয়ারপোর্ট রোড থেকে শুরু করে পতেঙ্গা থানা এলাকা, ইপিজেড থানা এলাকা বন্দর থানা এলাকা পাহাড়তলী এলাকা আকবরশা থানা এলাকা পর্যন্ত প্রতিটি চোরাই তেল ব্যবসায়ীর কাছ থেকে আট থেকে দশ হাজার টাকা চাদা আদায় করেন আলি। বিশেষ সূত্রে কল রেকর্ডের ভিত্তিতে ডিবি পশ্চিম জোনের ডিসি ডিবির নেতৃত্বে কথিত ক্যাশিয়ার আলি কে শনিবার বিকাল ৪ ঘঠিকায় নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে অভিযানের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়। ডিবি পশ্চিম জোনের ডিসি ডিবি আলি হোসেন বলেন, কথিত ক্যাশিয়ার নামে ডিবির কোন পদ পদবী নাই এবং ডিবির কোন ক্যাশ চলেনা। এই পরিচয় দানকারী দীর্ঘদিন ধরে ডিবির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। অবৈধভাবে বিভিন্ন জাহাজ ও জ্বালানি বহনকারী লরি ভাউছার থেকে অকেটন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে।
পরবর্তীতে কম মূল্যে তা খোলাবাজারে বিক্রি করে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সিন্ডিকেটের কথিত ক্যাশিয়ার পরিচয় দানকারী আলিকে গ্রেফতার করা হয়। বিশেষ সূত্রে জানা গেছে চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত আরো অনেক ব্যবসায়ী রয়েছে তার মধ্যে চোরাই তেল ব্যবসায়ী চট্টগ্রাম এয়ারপোর্ট রোড শফি নামে আরো একজন ব্যবসায়িদের থেকে পুলিশের ক্যাশিয়ার নামে চাঁদা আদায় করেন, কথিত ডিবির ক্যাশিয়ার পরিচয় গ্রেফতারকৃত মোহাম্মদ আলী চট্টগ্রাম এয়ারপোর্ট রোড ব্যবসায়ী এনামের থেকে দশ হাজার টাকা। মুহাম্মদ আনোয়ার থেকে ৮ হাজার টাকা। মোহাম্মদ নূর থেকে ৮ হাজার টাকা। মোঃ রুবেল থেকে ৮ হাজার টাকা প্রতি মাসে চাদা আদায় করেন বলে জানান উপরোক্ত ব্যবসায়ীরা, যাহার কল রেকর্ড ধারণ করা আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com