বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর

দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর

ডেস্ক নিউজ:১৭ নভেম্বর (চট্টগ্রাম)

নগরের ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ আকমল আলী রোডস্থ বেড়ীবাঁধ এলাকায় অবস্থিত প্রায়৩৫-৪০টি অস্থায়ী দোকান ঘরে মশার কয়েল থেকে আগুনে পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছেন। তবে এতে কেউ হতাহত হয়নি এবং কেউ নিখোঁজ নেই।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে,বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোঃ নজরুল ইসলাম ।

তিনি আরো জানান, শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রাণ পণ চেষ্টা করে ২/৩ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিইপিজেড ও কেইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মী এবং স্থানীয় জনতা এতে সহায়তা করে।
আগুনে
জেলেদের অস্থায়ী বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙ্গারীর দোকান, জেলেদের জাল ও মাছ ধরার ট্রলার, স্টোরের মালামাল সহ ৩৫ টি স্থাপনা পুড়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

এদিকে আগুন লাগার স্থান পরিদর্শনে আসেন চট্টগ্রাম -১১ এর সাবেক সাংসদ ও বাণিজ্য মন্ত্রীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু চৌধুরী, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি সভাপতি সরফরাজ কাদের রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ শরীফ,ওয়ার্ড সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, মুজিবুর রহমান এবং ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জেলে সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও মৎস্য অধিদপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ দূর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে দক্ষিণ হালিশহর মৎস্যজীবী সমিতি সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com