রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ

এক্সপ্রেসওয়ের উপর থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিএমপির বিশেষ টহল; ছুরি ও মোটরসাইকেল জব্দ।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ২ই নভেম্বর

বন্দর থানার এসআই (নি.) মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানা এলাকায় টহল ডিউটি করাকালে আজ ০২/১১/২৪ খ্রি. ভোর ৫.টার সময় ওয়্যারলেস বার্তার মাধ্যমে সংবাদ পান যে, বন্দর থানাধীন কাস্টমস হাউসের পশ্চিমে অবস্থিত পতেঙ্গাগামী এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী দস্যুতা করার উদ্যোগ গ্রহণকালে হাইওয়ে মোবাইল-১ এ ডিউটিরত নায়েক প্রেম কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অস্ত্র-শস্ত্রসহ তিনজন দুষ্কৃতিকারীকে আটক করেন। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হলে নায়েক প্রেম কুমার ধৃত আসামি আরিফুল ইসলাম ইমন (২১) মোঃ আরমান (২০) ও মোঃ রাসেল (২১)-দেরকে বন্দর থানার টহল পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক আসামিদেরকে ঘটনাস্থলে অবস্থানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদ্বয়ের সম্মুখে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তাদের দেহ তল্লাশিকালে ধৃত আসামি আরিফুল ইসলাম ইমনের দখল থেকে (i) একটি স্টিলের ধারালো ছুরি যা বাটসহ লম্বায় ৯ ইঞ্চি এবং ৩ নং আসামি মোঃ রাসেলের দখল থেকে দস্যুতা সংঘটনের কাজে ব্যবহৃত (ii) ১টি নম্বরবিহীন কালো রঙের SUZUKI GIXXER মোটরসাইকেল উদ্ধারপূর্বক ভোর ৬.২০ ঘটিকায় জব্দ করেন। ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পথচারীদেরকে বিভিন্ন রকম অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছে মর্মে স্বীকার করে। আসামি ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com