রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার।

শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর প্রাক্কালে কোতোয়ালী থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ৯ই অক্টোবর 

আজ ৯ অক্টোবর ২০২৪ ইং শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর প্রাক্কালে চট্টগ্রাম মহানগরীর জেএম সেন হল পূজামন্ডপ, কুসুমকুমারী স্কুল পূজামণ্ডপ, হাজারি গলি পূজামণ্ডপ ও নবগ্রহবাড়ি পূজামণ্ডপ পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ ।

তিনি নগরীর পূজামণ্ডপের নিরাপত্তা এবং পূজা উদ্‌যাপনের বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেন, শারদীয় দুর্গোৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্তগণ যাতে উৎসবের সহিত নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন সেই ব্যাপারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক নিরাপত্তামূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com