বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

এম.টি বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনায় প্রেস ব্রিফিং

এম.টি বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনায় প্রেস ব্রিফিং

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ৫ই অক্টোবর

এম.টি বাংলার সৌরভ জাহাজে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টায় (০৫-১০-২০২৪ তারিখ) বহিঃনোঙরে (চার্লি অ্যাংকরেজ) অবস্থানকালীন অগ্নি দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে মাদার ট্যাংকার হতে ১১,০৫৫ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) বহন করেছিল, যা ০৫-১০-২০২৪ তারিখ সকালে ইষ্টার্ণ রিফাইনারীর ডলফিন জেটিতে তেল খালাসের জন্য প্রবেশের সূচি ছিল। অগ্নিকান্ডের ফলে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আনুমানিক ০৭ টি টাগ বোটের সাহায্যে এবং বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর সমন্বিত প্রচেষ্ঠায় আনুমানিক ভোর ৪:৩০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং স্থানীয় ট্রলারের সাহায্যে বাংলার সৌরভ জাহাজে অবস্থানরত সকল নাবিকদের উদ্ধার করা হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, উদ্ধারকৃত নাবিকদের মধ্যে একজন (নাম: মোঃ সাদিক মিয়া, বয়স: ৫৯ বছর) চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয় এই ঘটনায় সার্বক্ষনিক কার্যকরী নির্দেশনা প্রদান করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর সার্বিক সহযোগিতায় এই উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে।
বিএসসি কর্তৃপক্ষ সংঘটিত অগ্নি দুর্ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিএসসি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে এবং শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com